Basanti Case: বাসন্তীতে পুলিশকে ফেলে বেধড়ক মার! ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের, এখনও পর্যন্ত গ্রেফতার ৮

Election Commission: ঘটনায় সুর চড়াচ্ছে বিরোধীরা। যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ বিজেপির। এদিন বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেখানেই প্রচার চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি হাতে চড়াও হয়ে একের পর এক বাইক ভাঙচুর করে।

Basanti Case: বাসন্তীতে পুলিশকে ফেলে বেধড়ক মার! ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের, এখনও পর্যন্ত গ্রেফতার ৮
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 26, 2026 | 7:56 PM

দেবব্রত মণ্ডলের রিপোর্ট

বাসন্তী: পুলিশকে রাস্তায় ফেলে মার। গুরুতর জখম খোদ এসআই। ছাড় পাননি আরও ৫ কন্সস্টেবলও। ভোটবঙ্গে যখন তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতির আঙিনা, তখন এই ছবিই দেখা গিয়েছে বাসন্তীতে। এ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ৮। অন্যদিকে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশনও। মাত্র দু সেকশন কেন্দ্রীয় বাহিনী কেন ব্যবহার? কেন কেন্দ্রীয় বাহিনী দেরিতে গেল? কেন ইন্টালিজেন্সের ব্যর্থতা? ডিজির কাছে রিপোর্টও চাইল কমিশন। 

ঘটনায় সুর চড়াচ্ছে বিরোধীরা। যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ বিজেপির। এদিন বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। সেখানেই প্রচার চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি হাতে চড়াও হয়ে একের পর এক বাইক ভাঙচুর করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তখনই উন্মত্ত দুষ্কৃতীদের মুখে পড়ে যান এসআই সৌরভ। তাঁকে রীতিমতো তাড়া করে দুষ্কৃতীরা। রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে বাঁশ দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। ফেটে যায় মাথা। 

গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ আধিকারিককে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে ক্যানিং, বাসন্তী ও গোসাবা কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ছুটে আসেন অ্যাডিশনাল এসপি। ডাক পড়ে কেন্দ্রীয় বাহিনীর। যদিও শুরুতে এ ঘটনায় কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও এ ঘটনায় তৃণমূল বলছে, ভোটমুখী বঙ্গে এখন যদি পুলিশের কিছু হয় তাহলে তার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে। তৃণমূলের রাজ্য-সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “কিছু নিয়ম আছে, সেগুলো মানতে হবে। বিজেপি জমিদারের দল নয়। পুলিশ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতায়। যদি পুলিশের কিছু হয়, কমিশনকেই দায়িত্ব নিতে হবে।” এখন দেখার কমিশনের প্রশ্নের জবাবেব কী উত্তর দেওয়া হয় ডিজির তরফে। 

Follow Us