AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kakdwip: কাকদ্বীপের ক্লাস টেনের শুভজিতের অনন্য স্বাধীনতা দিবস উদযাপন, জানাল আবেদনও

Kakdwip Student Balances 20-Foot Pole with National Flag: বড় হয়ে একজন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে শুভজিৎ। তবে এই আকাশছোঁয়া স্বপ্নের পেছনে রয়েছে এক কঠিন বাস্তব। শুভজিতের নিজের গ্রামে নেই কোনও ভালো খেলার মাঠ। নেই কোনও পেশাদার ফুটবল অ্যাকাডেমি। উপযুক্ত পরিকাঠামো এবং সঠিক প্রশিক্ষণের চরম অভাব রয়েছে সেখানে। কিন্তু কোনও বাধাই রুখতে পারেনি তাকে।

Kakdwip: কাকদ্বীপের ক্লাস টেনের শুভজিতের অনন্য স্বাধীনতা দিবস উদযাপন, জানাল আবেদনও
কী বলছে ক্লাস টেনের পড়ুয়া শুভজিৎ মাইতি?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 15, 2026 | 5:04 PM
Share

কাকদ্বীপ: স্বাধীনতা দিবস উদযাপন। প্রত্যেক ভারতবাসী সেই উদযাপনে সামিল। সে-ও স্বাধীনতা দিবস পালন করল। তবে একটু অন্যভাবে। ফুটবল অন্ত প্রান্ত। পায়ে বল নিয়ে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে ভালোবাসে। আর সেই ফুটবলের মধ্য দিয়েই স্বাধীনতা দিবস উদযাপন করল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ক্লাস টেনের পড়ুয়া শুভজিৎ মাইতি। কপালে ২০ ফুট লম্বা বাঁশ ব্যালেন্স করে জাতীয় পতাকা ওড়াল সে। আর বাঁশের উপরে রইল ফুটল। ভাইরাল হয়েছে শুভজিতের সেই ভিডিয়ো। 

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কপালে ২০ ফুট একটি বাঁশ ব্যালেন্স করে জাতীয় পতাকা ওড়াচ্ছে শুভজিৎ। বাঁশের উপর ঘুরছে ফুটবল। কখন দু’হাত জোড় করে জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানাচ্ছে সে। কখনও দু’হাত ছড়িয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে। এক  স্কুলছাত্রের এমন অবিশ্বাস্য ও রোমহর্ষক প্রতিভার সাক্ষীকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রীড়াপ্রেমী।

বড় হয়ে একজন পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে শুভজিৎ। তবে এই আকাশছোঁয়া স্বপ্নের পেছনে রয়েছে এক কঠিন বাস্তব। শুভজিতের নিজের গ্রামে নেই কোনও ভালো খেলার মাঠ। নেই কোনও পেশাদার ফুটবল অ্যাকাডেমি। উপযুক্ত পরিকাঠামো এবং সঠিক প্রশিক্ষণের চরম অভাব রয়েছে সেখানে। কিন্তু কোনও বাধাই রুখতে পারেনি তাকে। শুধুমাত্র অদম্য ইচ্ছেশক্তিকে সম্বল করে নিজের বাড়ির উঠোনে কিংবা ছোট জায়গাতেই দিনের পর দিন কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে এই কিশোর।

টিভি৯ বাংলাকে শুভজিৎ বলে, “আমি ক্লাস টেনে পড়ি। আমার স্বপ্ন ভালো মানুষ ও ভালো ফুটবলার হওয়া। আমাদের এখানে ফুটবলের একটাও ভালো কোচিং ক্যাম্প নেই। তাই, সকলের কাছে অনুরোধ, আমাদের এখানে একটা কোচিং ক্যাম্প করা হোক।”

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও শুভজিতের এই লড়াই যুবসমাজের কাছে অনুপ্রেরণা। এখন দেখার, উপযুক্ত সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা পেয়ে আগামিদিনে সে নিজের ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে কি না।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ