AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saokat Molla: পরনে লাল জামা, নদী পেরিয়ে বাংলাদেশে পালালো শওকত মোল্লা? মাদ্রাসা ঘিরে ফেলল NIA

NIA Search for Saokat Molla: শওকত মোল্লা বৃহস্পতিবার বারুইপুরে একটি বাড়িতে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, এদিন তিনি লাল জামা পরে ছিলেন। একটি বাইকে তিনি ছিলেন, অপর বাইকে তাঁর সঙ্গীরা। বিকাল সাড়ে তিনটের সময়ে বাসন্তীর দিকে এগিয়েছিলেন বলে স্থানীয় বাসিন্দারা।

Saokat Molla: পরনে লাল জামা, নদী পেরিয়ে বাংলাদেশে পালালো শওকত মোল্লা? মাদ্রাসা ঘিরে ফেলল NIA
শওকত মোল্লার খোঁজে তল্লাশিImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 17, 2026 | 11:26 AM
Share

বসিরহাট: প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি। বাসন্তী থানার চুনাখালি এলাকায় তল্লাশি চালাচ্ছে NIA। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শওকতের ছেলেকে। গ্রাম ঘিরে ফেলা হয়েছে। শওকত নদী পেরিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর ছক করেছিলেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেই ছকই বানচাল করেন এলাকাবাসীরা।

জানা যাচ্ছে, শওকত মোল্লা বৃহস্পতিবার বারুইপুরে একটি বাড়িতে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী, এদিন তিনি লাল জামা পরে ছিলেন। একটি বাইকে তিনি ছিলেন, অপর বাইকে তাঁর সঙ্গীরা। বিকাল সাড়ে তিনটের সময়ে বাসন্তীর দিকে এগিয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। খেয়াঘাটে চার জনকে দেখতে পান । তাঁদের মধ্যেই একজন শওকত মোল্লা ছিলেন বলে তাঁদের দাবি। বাসন্তীর এই খেয়াঘাট পেরলেই রয়েছে উত্তর ২৪ পরগনার দাদবেড়িয়া খেয়া ঘাট। সেখান থেকে বাংলাদেশ বর্ডার একদম কাছে। রাতে সীমান্ত পেরিয়েই বাংলাদেশে শওকত পালানোর ছক কষেছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সেটা বানচাল করা হয়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, NIA টিম জাকাড়িয়া সুন্দরবন মাদ্রাসা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। গ্রাম ঘুরে প্রত্যেকটা বাড়ি দেখা হচ্ছে। যাতে শওকত সীমান্ত পেরিয়ে না পালাতে পারে, গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “শওকত মোল্লা পালানোর জন্য চুলাখালি এলাকায় ঢুকেছে। NIA কাছে খবর রয়েছে। যারা শওকত মোল্লাকে পালাতে সাহায্য করছে, তাদেরকেও খোঁজা হচ্ছে। ওদের সবাইকে NIA মাটির গর্ত থেকে খুঁজে বার করবে।”

এক স্থানীয় বাসিন্দা বলেন, “NIA এর কাছে খবর ছিল শওকত এখান থেকে পালিয়ে গিয়ে নদীর ওপারে করাকাঠি এলাকায় ওর আত্মীয়র বাড়িতে রাতটুকু থেকে বাংলাদেশ পালাবে। আমরা ব্যারিকেড করি। দেখি দুটো বাইক, ওদের মাথায় হেলমেট ছিল, দুটো বড় কালো ব্যাগ নিয়ে ঢুকছে। আমাদের দেখেও বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। মাদ্রাসার কাছাকাছি এলাকাতেই রয়েছে।”

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…