AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Matua Development Board: মতুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মন্ত্রী

Shantanu Thakur on Matua Development Board: মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের সবচেয়ে বড় দাবি ছিল সিএএ প্রয়োগ। কেন্দ্র সেই দাবি পূরণ করেছে। বাংলাদেশ থেকে ভারতে আসা মতুয়া সম্প্রদায়ের সমস্ত মানুষকে দ্রুত সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান তিনি। কেন্দ্র ও রাজ্যের নেতৃত্বের উদ্যোগে আগামী দিনে বিশেষ 'মতুয়া উন্নয়ন বোর্ড' গঠন করে সম্প্রদায়ের কল্যাণমূলক কাজকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

Matua Development Board: মতুয়াদের জন্য বড় ঘোষণা করলেন মন্ত্রী
শান্তনু ঠাকুর, জাহাজ প্রতিমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 10:29 PM
Share

ময়নাগুড়ি: অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কর্মীসভায় যোগ দিয়ে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা মহাসঙ্ঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। সিএএ চালুর পর এবার রাজ্যে দ্রুত ‘মতুয়া উন্নয়ন বোর্ড’ গঠিত হতে চলেছে বলে রবিবার ময়নাগুড়ি থেকে ঘোষণা করেন তিনি।

 রবিবার ময়নাগুড়ি ধর্মশালায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে মতুয়া সম্প্রদায়ের সার্বিক সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিশদে আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের সবচেয়ে বড় দাবি ছিল সিএএ প্রয়োগ। কেন্দ্র সেই দাবি পূরণ করেছে। বাংলাদেশ থেকে ভারতে আসা মতুয়া সম্প্রদায়ের সমস্ত মানুষকে দ্রুত সিএএ-র মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান তিনি। কেন্দ্র ও রাজ্যের নেতৃত্বের উদ্যোগে আগামী দিনে বিশেষ ‘মতুয়া উন্নয়ন বোর্ড’ গঠন করে সম্প্রদায়ের কল্যাণমূলক কাজকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

অতীতের সরকার বা নেতৃত্ব মতুয়াদের উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ করে নি বলে অভিযোগ তুলে বর্তমান কেন্দ্রীয় সরকারের ইতিবাচক ভূমিকা ও পদক্ষেপের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

Follow Us