AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saokat Molla: ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি, হারলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব দেব: শওকত মোল্লা

Saokat Molla: ভাঙড়ে যে অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি, হারলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব দেব: শওকত মোল্লা

Satyajit Mondal

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Feb 08, 2026 | 5:18 PM

Share

Bhangar: এই আবহে সেই ভাতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল। ভাঙড়ে এক সভাস্থলে দাঁড়িয়ে শওকত মোল্লার হুঁশিয়ারি দেন, আসন হারালে সরকারি পরিষেবা বা অর্থ বন্ধ করে দেওয়া হবে। এমনকী যেখানে যেখানে হেরেছেন, সেখানে সরকারি টাকা বন্ধ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, "ভাঙড়ের যে তিনটি অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘরের টাকা বন্ধ করে দিয়েছি। বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। দেখব কত বড় বাপের ব্যাটা।"

সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সেই টাকা পেতেও শুরু করেছেন গ্রাহকরা। ভোট বৈতরণী পার করতে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় হাতিয়ার বলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। একাধিক ক্ষেত্রে ভাতাবৃদ্ধি হওয়ার ঘোষণাকে তৃণমূল প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই আবহে সেই ভাতা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল। ভাঙড়ে এক সভাস্থলে দাঁড়িয়ে শওকত মোল্লার হুঁশিয়ারি দেন, আসন হারালে সরকারি পরিষেবা বা অর্থ বন্ধ করে দেওয়া হবে। এমনকী যেখানে যেখানে হেরেছেন, সেখানে সরকারি টাকা বন্ধ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বলেন, “ভাঙড়ের যে তিনটি অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘরের টাকা বন্ধ করে দিয়েছি। বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। দেখব কত বড় বাপের ব্যাটা।”

Published on: Feb 08, 2026 05:17 PM