
ডায়মন্ড-হারবার: ৫০০-র বেশি এনকাউন্টার করেছেন। একদম রাফ অ্যান্ড টাফ তিনি। উত্তর প্রদেশের (UP) দুঁদে আইপিএস (IPS) এখন দাপিয়ে বেড়াচ্ছেন ডায়মন্ড-হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। মঙ্গলবার সকালে আগেই তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারকে ধমক দিয়ে খবরের শিরোনামে অজয় পাল শর্মা (Ajay Pal Sharma)। এখন জায়গায়-জায়গায় পুরো চষে বেড়াচ্ছেন তিনি। ভোটারদের যাতে দুষ্কৃতীরা কোনওভাবেই ভয় দেখাতে না পারে খুঁটিয়ে দেখছেন তিনি।
গত রবিবারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। দেখা গিয়েছিল, ডায়মন্ড হারবারের বিভিন্ন গলিতে গিয়ে বাইক বাহিনী ভোটারদের হুমকি দিচ্ছে। ভয়ের বাতাবরণ তৈরি করছে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে কমিশন। তারপর সটান উড়িয়ে নিয়ে আসা হয় অজয়কে। আর তারপর একটুও সময় না করে ময়দানে নেমে পড়েছেন তিনি।
আগামিকাল দ্বিতীয় দফার নির্বাচন। ভোট রয়েছে ডায়মন্ড-হারবারের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। তবে দেখা গেল ফলতায় রাতে দুষ্কৃতী নয়,জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন উত্তর প্রদেশের এই আইপিএস অজয় পাল শর্মা। রাতের অন্ধকারে ভোটারদের ভয়-হুমকি আটকাতে একজোড়া সাঁজোয়া গাড়ি শ’খানেক সিআরপিএফ জওয়ান ও কেন্দ্রীয় বাহিনীর পদস্থ কর্তাদের নিয়ে অনবরত স্পর্শকাতর এলাকায় চষে বেড়াচ্ছেন তিনি। সরিষা ডায়মন্ড হারবার ফলতা জুড়ে শুধুই বুটের শব্দ।
উত্তরপ্রদেশের ‘সিঙ্ঘম’-এর তৃণমূলের প্রার্থীর বাড়ির সামনে গিয়ে হুঁশিয়ারি দেওয়ার ভিডিয়ো এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। বলেছিলেন, “বলেন, ‘বাড়ির লোককে বলে দেবেন, সবাইকে যেভাবে ধমক দিচ্ছে, তাতে পরে যেন পস্তাতে না হয়।” পাল্টা যদিও জাহাঙ্গির বলেন, “জাহাঙ্গীর বলেন, “আমরা পুষ্পা রাজ। ঝুকেগা নেহি। মৃত্যু মেনে নেব না। কিন্তু দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না। ওঁর চমকানো কতটা বাড়তে থাকে দেখা যাক। তারপর আমরা দেখছি। আমাদের এলাকার মা-বোনেরা উত্তেজিত হচ্ছে। ওরা যখন এক হয়ে ঝাঁটাপেটা করবে তখন বুঝতে পারবে।” তবে এইসবের মধ্যেও ‘জিদ্দি’ এই আইপিএস যে এক ইঞ্চি জমিও ছাড়ছেন না তা কিন্তু হারে হারে বুঝিয়ে দিচ্ছেন তিনি।