AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NIA in Bhangar: ভাঙড় আজ NIA-র ‘দখলে’, কাদের গ্রেফতার করবেন জানেন!

WB Assembly Election 2026: ভোট আবহে ভাঙড় থেকে দফায় দফায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে। অশান্তির ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই ভাঙড়ে বোমা উদ্ধার, বিস্ফোরণ সহ একাধিক কেসের তদন্তভার নিয়েছে NIA। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও কয়েকটি ক্ষেত্রের মূল চক্রী বা অপরাধীদের এখনও গ্রেফতার করা হয়নি। ভোটে কি ভাঙড়ে অশান্তির আশঙ্কা?

NIA in Bhangar: ভাঙড় আজ NIA-র 'দখলে', কাদের গ্রেফতার করবেন জানেন!
ভাঙড়ে NIAImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2026 | 9:31 AM
Share

ভাঙড় : দ্বিতীয় দফা ভোটে (WB Assembly Election 2026) আরও কড়াকড়ি নির্বাচন কমিশনের। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আজ কয়েকটি জায়গায় মোতায়েন থাকবে এনআইএ টিম (NIA)। সেইমতো ভাঙড়ে সকাল থেকেই তৎপর এনআইএ টিম। ভাঙড়ের (NIA in Bhangar) বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কোথাও গণ্ডগোল হলেই কড়া পদক্ষেপ করবেন তাঁরা।

ভাঙড়ে কেন কেন্দ্রীয় সংস্থা এনআইএ?

ভোট আবহে ভাঙড় থেকে দফায় দফায় প্রচুর বোমা উদ্ধার হয়েছে। অশান্তির ঘটনাও ঘটেছে। ইতিমধ্যেই ভাঙড়ে বোমা উদ্ধার, বিস্ফোরণ সহ একাধিক কেসের তদন্তভার নিয়েছে NIA। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও কয়েকটি ক্ষেত্রের মূল চক্রী বা অপরাধীদের এখনও গ্রেফতার করা হয়নি। সেই অপরাধীরা ভোটের দিন ভাঙড়ে অশান্তি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের খোঁজেই ভাঙড়ে তৎপর এনআইএ টিম। জানা গিয়েছে, প্রায় পাঁচ-ছয়জনের একটি টিম রয়েছে।

ভাঙড়ে অশান্তির আশঙ্কা ?

এনআইএ সূত্রে খবর, অভিযুক্তরা ভোটের দিন ভাঙড়ে প্রবেশ করলেই তাঁদের আটক বা গ্রেফতারের পরিকল্পনা করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেই অভিপ্রায়েই সকাল থেকেই ভাঙড়ের নানা জায়গা ঘুরে দেখছেন। এছাড়া, একইসঙ্গে অতীতের ভোটে হিংসার রেকর্ড মাথায় রেখে ভাঙড়ে এনআইএ মোতায়েন করা হয়েছে বলে খবর।

নির্বাচন কমিশনের নির্দেশ

উল্লেখ্য, গতকাল রাতে বাংলায় আসে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র টিম। কমিশন সূত্রে খবর, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যে এসেছে এনআইএ-র টিম। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল, মোট ৭টি জায়গায় মোতায়েন থাকবে এনআইএ টিম। সেই সাতটি জায়গার মধ্যে রয়েছে হুগলি, কসবা, ভাঙড়, বর্ধমান, নদিয়া, বারুইপুর, বিষ্ণুপুর। ইতিমধ্যেই ভাঙড়ে পৌঁছে গিয়েছে টিম। তদারকিও শুরু করে দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Follow Us