Jahangir Khan: ‘পরে যেন কাঁদতে না হয়’, জাহাঙ্গিরের বাড়ির সামনে দাঁড়িয়ে ‘দাবাং’ অফিসারের হুঁশিয়ারি, তন্নতন্ন করে খোঁজা হল প্রার্থীকে

BJP: সোমবার সকাল থেকে পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পালের নেতৃত্বে জাহাঙ্গিরকে খোঁজা হলেও এলাকায় কোথাও পাওয়া যায়নি। বাড়িতে, গাড়িতে তন্নতন্ন করে খোঁজা হয়েছে তাঁকে। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাঁকে। এরপর তাঁর বাড়ির সামনে পৌঁছে যান পুলিশ পর্যবেক্ষক। তাঁকে রীতিমতো ধমক দিতে দেখা যায়।

Jahangir Khan: পরে যেন কাঁদতে না হয়, জাহাঙ্গিরের বাড়ির সামনে দাঁড়িয়ে দাবাং অফিসারের হুঁশিয়ারি, তন্নতন্ন করে খোঁজা হল প্রার্থীকে
জাহাঙ্গিরের বাড়িতে পুলিশ পর্য়বেক্ষক অজয় শর্মা পালImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 27, 2026 | 7:42 PM

ফলতা: সকাল থেকে প্রার্থীকে খুঁজছে পুলিশ। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ তুলল পুলিশ। সোজা জাহাঙ্গিরের বাড়ির সামনে পৌঁছে গেলেন পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পাল। গত কয়েকদিন ধরে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই জাহাঙ্গিরের বিরুদ্ধে। এমন অভিযোগ নতুন নয়। আগেও একাধিক ভোটে তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল থেকে পুলিশ পর্যবেক্ষক অজয় শর্মা পালের নেতৃত্বে জাহাঙ্গিরকে খোঁজা হলেও এলাকায় কোথাও পাওয়া যায়নি। বাড়িতে, গাড়িতে তন্নতন্ন করে খোঁজা হয়েছে তাঁকে। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাঁকে। এরপর তাঁর বাড়ির সামনে পৌঁছে যান পুলিশ পর্যবেক্ষক। তাঁকে রীতিমতো ধমক দিতে দেখা যায়।

পরিবারের সদস্য ও প্রতিবেশীদের রীতিমতো ধমক দিতে দেখা যায় অজয় শর্মা পালকে। তিনি বলেন, “ওঁর বাড়ির লোককে বলে দেবেন, উনি যা করছেন, তাতে পরে যেন কাঁদতে না হয়।”

এই বিষয়ে জাহাঙ্গিরের সঙ্গে কথা বললে, তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান যে তিনি কাউকেই ভয় পাচ্ছেন না। ফোনে যোগাযোগ করা হলে জাহাঙ্গির বলেন, “আমি ৫০০০ লোককে নিয়ে জনসভা করছি। কাউকে ভয় পাই না। আমি ভয় পাওয়ার ছেলে না। ডায়লগ দিচ্ছে, আর চমকানোর চেষ্টা করছে। এতে কোনও কাজ হবে না।”

Follow Us