AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Leader News: গুদামের মধ্যে কী-কী জমিয়ে ছিলেন তৃণমূল নেতা জানেন?

Bankura News: স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার রাইপুর থানার দেমসিনা গ্রামের বাসিন্দা শঙ্কর হাজারী। দীর্ঘদিন ধরেই রাইপুর ব্লকের মণ্ডলকুলি গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি পদে ছিলেন। সম্প্রতি তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দিলে তিনিও প্রাক্তন হয়ে পড়েন।

TMC Leader News: গুদামের মধ্যে কী-কী জমিয়ে ছিলেন তৃণমূল নেতা জানেন?
বাঁকুড়ায় বড় ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 06, 2026 | 9:56 PM
Share

বাঁকুড়া: তৃণমূল নেতার একের পর এক গুদামে হানা। সরকারের সরবরাহ করা বস্তা-বস্তা হাঁস মুরগী, মাছের খাবার ও ত্রাণের বিপুল সংখ্যক ত্রিপল উদ্ধার করল বাঁকুড়ার রাইপুর থানার পুলিশ। স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আজ সন্ধ্যার পর বাঁকুড়ার রাইপুর থানার দেমসিনা গ্রামে তৃণমূলের সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি শঙ্কর হাজারীর একের পর এক গুদামে হানা দেয় পুলিশ। পুলিশের তল্লাশিতে একের পর এক সামগ্রী উদ্ধার হতে থাকায় স্থানীয়রা। এরপরই শঙ্কর হাজারীকে দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ তৃণমূল নেতার ভাইকে আটক করেছে।

ব রাইপুর থানার দেমসিনা গ্রামের বাসিন্দা শঙ্কর হাজারী। দীর্ঘদিন ধরেই রাইপুর ব্লকের মণ্ডলকুলি গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চল সভাপতি পদে ছিলেন। সম্প্রতি তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দিলে তিনিও প্রাক্তন হয়ে পড়েন। এলাকার অত্যন্ত দাপুটে এই নেতা তাঁর দেমসিনা গ্রামের বাড়ি সংলগ্ন একাধিক গুদামে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী মজুত করে রেখেছেন এই মর্মে রাইপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান।

সেই অভিযোগের ভিত্তিতে রাইপুর থানার পুলিশ আজ সন্ধ্যার পর দেমসিনা গ্রামে শঙ্করের একের পর এক প্রায় ৫ টি গুদামে হানা দিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশি শুরু হতেই দেখা যায় ওই গুদামগুলিতে সরকারের সরবরাহ করা শতাধিক বস্তা হাঁস, মুরগী, মাছের খাবার ও ত্রাণের প্রায় ৮০ টি ত্রিপল মজুত করা রয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকার মানুষ তৃণমূলের ওই নেতাকে গ্রেফতারের দাবিতে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত তৃনমূল নেতা এলাকায় না থাকায় তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তবে শঙ্করের ভাই প্রকাশ হাজারীকে আটক করেছে রাইপুর থানার পুলিশ। একই সঙ্গে গুদামে মজুত থাকা সরকারিভাবে সরবরাহ করা বস্তা বস্তা হাঁস, মুরগী, মাছের খাবার ও ত্রাণের বিপুল সংখ্যক ত্রিপল পুলিশ বাজেয়াপ্ত করেছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় মাছ চাষিদের সহযোগিতা করার জন্য সরকারি ভাবে ওই মাছের খাবার এবং প্রাকৃতিক দূর্যোগে এলাকার দূর্গত মানুষদের ত্রাণ হিসাবে দেওয়া ত্রিপল সাধারণ মানুষকে না দিয়ে নিজের গুদামে মজুত করে রেখেছিলেন ওই তৃণমূল নেতা। এছাড়াও ওই তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতে টেন্ডার দূর্নীতি, ঠিকাদারদের সঙ্গে যোগসাজস করে বিভিন্ন সরকারি প্রকল্পে দূর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দারা।

Follow Us
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা
মেয়র পদে ফিরহাদের পদত্যাগের পরই পুরবোর্ড ভাঙা নিয়ে জল্পনা