AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাতে গাড়ি রাখলেই ৭০০ টাকা চার্জ লাগবে! বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর

Night Parking: মন্ত্রী অর্জুন সিং স্পষ্ট করে বলেন, "নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা করে লাগবে। জটলা তো কিছু ছিল না। রাজনৈতিক নেতাদের কিছু পদক্ষেপ করতে হয়। সবসময় ব্যুরোক্র্যাসির উপরে নির্ভর করলে চলে না। নিজের উইল পাওয়ারকে কাজে লাগাতে হয়।"  

রাতে গাড়ি রাখলেই ৭০০ টাকা চার্জ লাগবে! বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর
পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 14, 2026 | 8:41 AM
Share

উত্তর ২৪ পরগণা: রাত বাড়লেই রাস্তা দখল হয়ে যায় বাস পার্কিংয়ে। বহু ব্যস্ত রাস্তাতেই দেখা যায়, দুই ধারে সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। এই বেআইনি পার্কিং রুখতে কড়া হচ্ছে প্রশাসন। এবার রাতে রাস্তায় বাস পার্কিং করলেই গুনতে হবে মোটা পার্কিং ফি।

নাইট পার্কিং ঠেকাতে কড়া পরিবহণ দফতর। এবার থেকে রাতে রাস্তার ধারে বাস পার্কিং করলেই, বাস পিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে। রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে এসে এই ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। এদিকে, এই ঘোষণার পরই ক্ষুব্ধ বাস মালিকরা।

মন্ত্রী অর্জুন সিং স্পষ্ট করে বলেন, “নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা করে লাগবে। জটলা তো কিছু ছিল না। রাজনৈতিক নেতাদের কিছু পদক্ষেপ করতে হয়। সবসময় ব্যুরোক্র্যাসির উপরে নির্ভর করলে চলে না। নিজের উইল পাওয়ারকে কাজে লাগাতে হয়।”

বিভিন্ন দফতরকে সতর্ক করে তিনি বলেন, “সরকার চালাতে গিয়ে কখনও রাজনৈতিক নেতাদের ব্যুরোক্রাসির উপর নির্ভর হলে চলবে না। তাদেরও সজাগ থাকতে হবে। পরিবহন দফতরের ডিরেক্টর পদে যিনি ছিলেন, তিনি কাজে দক্ষ ছিলেন না। তাঁকে সড়িয়ে একজন আইএএস (IAS) অফিসারকে আনা হয়েছে। আজ বর্ধমান থেকে একজনের ফোন পেলাম, তিনি বলছেন আগামিকাল থেকে ১৩০ টি মিনিবাস ধর্মঘট করবে বর্ধমানে।সঙ্গে সঙ্গে পরিবহন দফতরের সচি কে ফোন করলাম। ওঁকে নির্দেশ দিলাম যে এখনও টোটো কেন বাস রাস্তায় চলছে? ব্যুরোক্রাটদের উপর নির্ভরশীল না হয়ে সজাগ দৃষ্টি রাখুন।”

Follow Us