AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৩ যুবক

North Dinajpur: ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার ৩ যুবক চোপড়া এলাকায় পুজো দেখতে গিয়েছিল এবং চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকে ৩ যুবক ইসলামপুরে পুজো দেখতে এসেছিল। পুজো দেখে বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর ভাবে জখম হয় ছয়জন।

North Dinajpur: পুজো দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৩ যুবক
দুর্ঘটনায় মৃত্যু তিন জনেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 12:00 PM
Share

 উত্তর দিনাজপুর: দশমীর রাতে পুজো দেখে বাড়ি ফেরার পথে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩ যুবক। গুরুতর জখম আরও ৩ যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ৩ জনের বাড়ি ইসলামপুর ও চোপড়া থানা এলাকায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার ৩ যুবক চোপড়া এলাকায় পুজো দেখতে গিয়েছিল এবং চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকে ৩ যুবক ইসলামপুরে পুজো দেখতে এসেছিল। পুজো দেখে বাড়ি ফেরার পথে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর ভাবে জখম হয় ছয়জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো