AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Itahar Rural Hospital: সরকারি হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে স্পাই পেন ক্যামেরা, বিস্ফোরক অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Itahar Rural Hospital Spy Pen Camera Case: হাসপাতালের নার্স অঙ্কিতা সাহা জানান, পেনটিতে আলো জ্বলতে দেখে সন্দেহ হওয়ায় তিনি সেটি সরিয়ে রাখেন। পরে এটি স্পাই ক্যামেরা হতে পারে বুঝতে পেরে সহকর্মীদের সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। অপর এক নার্স রিয়া সাহা বলেন, এটি অত্যন্ত নোংরা চক্রান্ত এবং অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত।

Itahar Rural Hospital: সরকারি হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে স্পাই পেন ক্যামেরা, বিস্ফোরক অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 30, 2026 | 9:27 PM
Share

ইটাহার: ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে স্পাই পেন ক্যামেরা রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে গঠিত তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল হাসপাতালে গিয়ে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসককে পুলিশ আটক করেছে। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ কাস্টডিতে রাখা হয়েছে, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।

অভিযোগ, চলতি মাসের ১০ তারিখ ওই চিকিৎসক নার্সদের চেঞ্জিং রুমে একটি স্পাই পেন ক্যামেরা রেখে যান। একজন নার্সের নজরে বিষয়টি আসতেই তিনি পেনটি সরিয়ে রাখেন। পরে অভিযুক্ত চিকিৎসক সেটি নিজের বলে স্বীকার করেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজেও ওই দিন তাঁকে একাধিকবার নার্সদের চেঞ্জিং রুমে প্রবেশ করতে দেখা যায় বলে অভিযোগ। এরপর নার্সরা স্বাস্থ্য দফতরের কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত কমিটি গঠন করা হয়।

হাসপাতালের নার্স অঙ্কিতা সাহা জানান, পেনটিতে আলো জ্বলতে দেখে সন্দেহ হওয়ায় তিনি সেটি সরিয়ে রাখেন। পরে এটি স্পাই ক্যামেরা হতে পারে বুঝতে পেরে সহকর্মীদের সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। অপর এক নার্স রিয়া সাহা বলেন, এটি অত্যন্ত নোংরা চক্রান্ত এবং অভিযুক্তের কঠোর শাস্তি হওয়া উচিত।

ঘটনাকে কেন্দ্র করে ইটাহারে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিজেপির জেলা সম্পাদিকা তথা ইটাহারের নেত্রী সবিতা বর্মন অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তদন্ত কমিটির দায়িত্বে থাকা ডেপুটি সিএমওএইচ অপূর্ব কুমার রায় জানান, তদন্ত সম্পন্ন করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…