Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিস থেকে সোজা বর্জ্যবাহী গাড়িতে অভিষেকের ছবি! রইল কেবল মমতার ছবি, জোর চর্চা

Abhishek Banerjee Banner Removed: শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের সদর কার্যালয়ে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি বড় ব্যানার লাগানো ছিল। বুধবার রাতে ওই ব্যানারটি খুলে ফেলে তার পরিবর্তে নতুন একটি ব্যানার লাগানো হয়। নতুন ব্যানারে শুধুমাত্র দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে।

Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিস থেকে সোজা বর্জ্যবাহী গাড়িতে অভিষেকের ছবি! রইল কেবল মমতার ছবি, জোর চর্চা
গাড়িতে আবর্জনার স্তূপে ব্যানারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 03, 2026 | 3:44 PM

ইসলামপুর: তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় থেকে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি পুরনো ব্যানার সরানো এবং পরে সেটি পৌরসভার বর্জ্যবাহী গাড়িতে তুলে নিয়ে যাওয়া হল। ইসলামপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূলের সদর কার্যালয়ে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি বড় ব্যানার লাগানো ছিল। বুধবার রাতে ওই ব্যানারটি খুলে ফেলে তার পরিবর্তে নতুন একটি ব্যানার লাগানো হয়। নতুন ব্যানারে শুধুমাত্র দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হয়েছে।

পুরনো ব্যানারটি কার্যালয়ের সামনেই পড়ে ছিল। বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, ইসলামপুর পুরসভার একটি বর্জ্যবাহী গাড়ি এসে ওই ব্যানারটি নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করেই ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগারওয়াল নির্বাচনী প্রচার চালিয়ে জয়ী হয়েছিলেন, সেই নেতার ছবিযুক্ত ব্যানারই আজ পুরসভার বর্জ্যবাহী গাড়িতে করে সরিয়ে নিয়ে যাওয়া হল কেন?

এ বিষয়ে ইসলামপুরের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়ালের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অন্যান্য স্থানীয় নেতাদের কাছ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিক নেতা বিভিন্ন অজুহাত দেখিয়ে এ বিষয়ে মন্তব্য করা এড়িয়ে গিয়েছেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us