AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update Today: আজও কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

Kolkata Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পশ্চিমের জেলাগুলি। বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।

Weather Update Today: আজও কালবৈশাখীর সতর্কতা, বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?
কেমন থাকবে আবহাওয়া?Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2026 | 10:59 AM
Share

কলকাতা : তীব্র গরমে অবশেষে স্বস্তি। সোমবার সন্ধে থেকে বদলে গেল আবহাওয়ার মেজাজ। পূর্বাভাস মিলিয়ে বৃষ্টি নামল শহরজুড়ে। সঙ্গে কালবৈশাখীর দাপট। একমুহূর্তে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। মঙ্গলবার ভোরের বাতাসে হালকা শিরশিরানি ভাব। এপ্রিলের শুরুতে কয়েক ঘণ্টার ঝড়-বৃষ্টিতে মনোরম আবহাওয়া তৈরি হয়েছে। যদিও, আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই মনোরম পরিবেশ কার্যত উধাও বলা যেতে পারে। তবে, আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতে ঝড় বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা কমে যায়। ২০ ডিগ্রিতে নামে শহরের তাপমাত্রা। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম বলে জানা গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ ও কাল রাজ্যের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও পশ্চিমের জেলাগুলি। বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবারের থেকে বৃষ্টির দাপট বাড়বে বুধবার। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

এদিকে, সোমবার ঝড়ের দাপটে ভেঙে পড়ে একাধিক গাছ। গাছ পড়ে বেশ কিছু রাস্তাও বন্ধ হয়ে যায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ বেশি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টির দাপট কমবে।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর মেঘ কালো করে বৃষ্টি নামতে পারে। সেইসঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রির কাছাকাছি।

মার্চ মাসে সেরকম গরম সহ্য করতে হয়নি রাজ্যবাসীকে। আবহাওয়া মনোরই ছিল। কিন্তু এপ্রিল মাস পড়তেই গরমের দাপট বেড়েছে। তবে, বৃষ্টির জেরে তাপমাত্রা আবারও কমেছে। আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেই হয়তো জ্বরে ভুগছেন। সর্দি-কাশি লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Follow Us