
Highlights Assembly Election 2026 News Updates in Bengali: আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। দুপুর আড়াইটে নাগদ প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কিনা, সেই বিষয়ে আজ শুনানি রয়েছে আদালতে। এদিকে, আজ থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনাল। নাম বাদ পড়া ভোটারদের অনলাইনে জমা পড়া আবেদন খতিয়ে দেখবেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকরা। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনদিনের সফরে তিনি রাজ্যে আসছেন। সঙ্গে থাকবেন আরও দুই আধিকারিক। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাবে কমিশনের টিম। এদিকে, আজও প্রচারে ঝড় তুলছেন রাজনৈতিক দলগুলি। সিউড়ি, আউশগ্রাম এবং দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার বোলপুর ও খয়রাশোলে সভা করবেন অমিত শাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সভা রয়েছে।
আজ এসআইআর মামলা শুনানিতে মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান আইনের ধারা তুলে উল্লেখ করেন, “যাঁদের ভোটাধিকার চলে গিয়েছে, তাঁদের সুযোগ দেওয়া হোক। যারা বিচারাধীন তালিকায় আছে, তাদের ভোট দেওয়ার সুযোগ দিন।” বিচারপতি বাগচী বলেন,” আমাদের একটু ভাবার সময় দিন। দু’পক্ষের কথাই আমাদের মাথায় রাখতে হবে।”
মানিকচকের পর মালদহে ভোটপ্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আবারও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লোক হচ্ছে না। তিনি বলেন, “চারিদিকে একটাই আওয়াজ, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার দেখিয়েও লোক হচ্ছে না। বিভিন্ন জায়গায় সভা করছি, চারিদিকে শুধু মানুষই মানুষ। তাঁরা চাইছে কালই ভোট হোক। আর সহ্য করা যাচ্ছে না।”
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র জন্য রাজ্যের বহু মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। ভোটার তালিকায় নাম উঠবে কি না, সেই সংশয়ে দিন কাটাতে হয়েছে। দেশের অন্যান্য রাজ্য, যেখানে এসআইআর হয়েছে, সেখানে এই ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বলে কিছু ছিল না, তাহলে পশ্চিমবঙ্গে কেন? এবার সুপ্রিম কোর্টে এই প্রশ্নের মুখোমুখি হল নির্বাচন কমিশন। বিচারপতি মনে করিয়ে দিয়েছেন, “কমিশন নিজের বক্তব্য় থেকে সরে এসেছে।”
সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি চলছে। শুনানি চলাকালীন, ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি জানাল কমিশনের আইনজীবী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ, আপিল ট্রাইবুনালে যেতে হবে। ট্রাইবুনালের কাজে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট।
সিউড়িতে ভোটপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রীর। কালো টাকা নিয়ে সতর্কবার্তা তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, “SIR-এর পর NRC করার ছক কষছে বিজেপি। বাংলার ইতিহাস বদলে দেওয়া হচ্ছে। বিজেপির সোনার বাংলা বলার অধিকার নেই।” নাম বাদ নিয়েও কমিশনকে নিশানা মমতার।
বেলডাঙায় ফের ট্রেনে হামলা দুষ্কৃতীদের। কলকাতা-লালগোলা ধনধান্য এক্সপ্রেসকে লক্ষ্য করে পরপর পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। বেলডাঙা স্টেশনে ঢোকার মুখেই হামলা চালানো হয় বলে খবর। ঘটনার তদন্তে নেমেছে বেলডাঙা থানার পুলিশ। প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। কে বা কারা হামলা চালালো তা খতিয়ে দেখছে পুলিশ।
মোথাবাড়ি মামলায় আজ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা করবে NIA। দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত মোট গ্রেফতারির সংখ্যা ৫০।
এবার বলিউড গানে ভোটারদের বার্তা দিল কমিশন। যেখানে ঘুরিয়ে নাম না করে তৃণমূলকেই কটাক্ষ করেছে নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার ডিইও-র সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করা হয়েছে। যেখানে মাধুরী ও আমিরের সিনেমার গানের একটি লিঙ্ক দেওয়া হয়েছে। গানটি হল “হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে/ ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে…” । পোস্টের ক্যাপশনে লেখা, “সকল মা, বোন এবং ভাইদের নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। যদিও কিছু লোক এতে ক্ষুব্ধ হয়ে জ্বলতে পারে।” রাজনৈতিক মহল বলছে, তৃণমূলের উদ্দেশেই যে এই হুঁশিয়ারি তা স্পষ্ট।
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। তিনদিনের সফরে তিনি রাজ্যে আসছেন। সঙ্গে থাকবেন আরও দুই আধিকারিক। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাবে কমিশনের টিম।
আজ পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে। দুপুর আড়াইটে নাগদ প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কিনা, সেই বিষয়ে আজ শুনানি রয়েছে আদালতে।