
হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন আজই। কিন্তু,রতুয়ার কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলম আদৌ মনোনয়ন জমা দিতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ভোটার তালিকায় নামই ওঠেনি তাঁর। ট্রাইব্যুনালে আটকে রয়েছে কংগ্রেস প্রার্থীর নাম। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগে তাঁর নামের নিষ্পত্তি হবে কিনা তাও অনিশ্চিত। অবশেষে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন মোত্তাকিন আলম।
কালিয়াচক কাণ্ডে মালদহ জেলার অতিরিক্ত জেলা শাসককে শোকজ় করা হল। মালদহের অতিরিক্ত জেলা শাসক শেখ আনসার আহমেদকে শো-কজ় করা হয়েছে। শোকজ়ের নোটিশ দিয়েছেন জেলা শাসক। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে এনআইএ।
আজ মনোনয়ন জমা কুণাল ঘোষের। রোড শো করে মনোনয়ন জমা দেবেন তিনি। উল্লেখ্য, প্রথম দফার ভোটের আগে আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
উত্তরপাড়ায় জোরকদমে প্রচার করছেন দীপাঞ্জন চক্রবর্তী। প্রচারের সময় দেখা যায়, কালো রঙের একটি ট্র্যাকসুট পরেছেন তিনি। আর তাতে লেখা, এনএসজি। এখানেই আপত্তি তৃণমূলের। জাতীয় নিরাপত্তা বাহিনীর পোশাক ব্যবহার করে নির্বাচনী প্রচার করা যায় কিনা সেই নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। শুধু তাই নয়, এনএসজিতে থাকাকালীন একাধিক এনকাউন্টারের উল্লেখ করে প্রচার করছেন দীপাঞ্জন চক্রবর্তী। এমনই অভিযোগ তুলেছে তৃণমূল।
বাজারে ঘুরে ঘুরে আর পাঁচটা সাধারণ বাঙালি গৃহস্থের মতো বাজারও করলেন দিলীপ ঘোষ। সোমবার সকালে খড়গপুরের খরিদা বাজারে ধরা পড়ল এমনই ছবি। সাত সকালে খড়গপুরের খরিদা বাজারে স্বস্ত্রীক ভোট প্রচারে আসেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বাজারের ভিতরে জনসংযোগ সারেন তিনি। এরই মাঝে পটল , বেগুন, এঁচোড় সহ একাধিক সবজিও কেনেন দিলীপ ঘোষ। মাছের দোকানে গিয়ে রীতিমতো দামদর করতেও দেখা যায় তাঁকে।
আজ সুপ্রিম কোর্টে কালিয়াচক নিয়ে রিপোর্ট জমা দেবে এনআইএ। তিন ভাগে মোথাবাড়ির ঘটনার রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা। সূত্রের খবর, ১০ থেকে ১৫ পাতার রিপোর্ট আদালতে পেশ করবেন তাঁরা। তারপর সময় উল্লেখ করে ঘটনাক্রম লেখা থাকবে। তৃতীয়ভাগে থাকবে বিচারকদের বয়ান।
রাজ্যের সব বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। বুথের সভাপতি ও কর্মীদের সঙ্গে কথা বলবেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের গাইডলাইন দেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৮০ হাজারের বেশি বুথ কর্মী যোগ দেবেন। বুথ কর্মীদের ভোকাল টনিক দেবেন তিনি।
Live Assembly Election 2026 News Updates in Bengali: প্রধানমন্ত্রী মোদীর ক্লাসে এবার বিজেপির বুথ কর্মীরা। আজ রাজ্যের সব বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। বুথের সভাপতি ও কর্মীদের সঙ্গে কথা বলবেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের গাইডলাইন দেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৮০ হাজারের বেশি বুথ কর্মী যোগ দেবেন। অন্যদিকে, আজ সুপ্রিম কোর্টে কালিয়াচক নিয়ে রিপোর্ট জমা দেবে এনআইএ। তিন ভাগে মোথাবাড়ির ঘটনার রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা। সূত্রের খবর, ১০ থেকে ১৫ পাতার রিপোর্ট আদালতে পেশ করবেন তাঁরা। তারপর সময় উল্লেখ করে ঘটনাক্রম লেখা থাকবে। তৃতীয়ভাগে থাকবে বিচারকদের বয়ান। এদিকে, আজ এসআইআর মামলার শুনানিও রয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদ ও মালদহে।