West Bengal Live News: বেলুড় মঠে ভক্তদের ঢল, চলছে কুমারী পুজো

Breaking News Live Update in Bengali: তিথি অনুযায়ী, এবার বিভিন্ন মণ্ডপ বা রাজবাড়িতে ভোর থেকেই অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। নতুন বস্ত্রে, ফুল ও বেলপাতা নিয়ে চলছে মন্ত্রোচ্চারণ। সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ঢল। কামারপুকুর ও বেলুড় মঠে বিশেষ রীতিতে চলছে পুজো।

Oct 19, 2026 | 9:09 AM

LIVE NEWS & UPDATES

  • 19 Oct 2026 09:06 AM (IST)

    বেলুড়ে শুরু হল কুমারী পুজো

    বেলুড় মঠে শুরু হল কুমারী পুজো। অন্যদিকে কোচবিহার রামকৃষ্ণ মঠেও চলছে কুমারী পুজো। সকাল ৯টা থেকে শুরু হয়েছে পুজো।

  • 19 Oct 2026 08:45 AM (IST)

    Mimi Chakraborty: বাড়ির পুজোয় অঞ্জলি মিমির, অষ্টমীর মেনুতে থাকছে কী কী?

    কসবায় বাড়ির পুজোয় মিমি চক্রবর্তী। সকাল সকাল অঞ্জলি দিলেন অভিনেত্রী। এরপর সন্ধিপুজোর জন্য প্রদীপ সাজাতেও দেখা যায় মিমিকে। অঞ্জলি দেওয়ার পর জমিয়ে খাওয়া-দাওয়াও সারবেন মিমি। মেনুতে কী কী থাকছে? লুচি, ছোলার ডাল, আলুর তরকারি, রসগোল্লা। এর মধ্যে মিমির পছন্দ কিন্তু লুচি, ঝাল ঝাল করে আলুর তরকারি, সেটা রসগোল্লার রসে চুবিয়ে মাঝখানে রসগোল্লা রেখে রোল করে খাওয়া। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

  • 19 Oct 2026 08:38 AM (IST)

    কামারপুকুরে কড়া নিরাপত্তা

    কলকাতার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কামারপুকুর রামকৃষ্ণ মঠ চত্বর পুলিশে ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। হুড়োহুড়ি রুখতে কামারপুকুর রামকৃষ্ণ মঠে প্রবেশ ও প্রস্থানের পথ সুরক্ষিত করতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়ন করা হয়েছে। এমনকি মঠের ভিতর ভক্তদের মাঝেও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মঠের কুমারী পুজো দেখতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

  • 19 Oct 2026 08:32 AM (IST)

    রীতি মেনে বিভিন্ন মণ্ডপে সম্পন্ন সন্ধিপুজো

    তিথি অনুযায়ী, বিভিন্ন জায়গায় অষ্টমীর অঞ্জলি চলেছে ভোর থেকেই। কারণ সকাল সাতটা থেকে সাড়ে ৭টার মধ্যেই সন্ধিপুজোর ক্ষণ পড়েছে। সেই মতো সন্ধিপুজো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বিভিন্ন মণ্ডপে।

  • 19 Oct 2026 08:27 AM (IST)

    সন্ধিপুজোয় কামানের তোপ

    বিষ্ণুপুরের মূর্ছা পাহাড় থেকে একের পর এক গর্জে উঠল কামান। আর গোটা মল্লভূম থেকে সূচিত হল মহাষ্টমী ও মহানবমীর মহা সন্ধিক্ষণ। একসময় মল্ল রাজ কূলদেবী মৃন্ময়ীর পুজোর এই কামানের শব্দ শুনে গোটা মল্লভূমের সবকটি পুজোতে সন্ধিপুজো শুরু হত। এখন সেই কামানের শব্দ আর দূরে পৌঁছয় না।

  • 19 Oct 2026 08:24 AM (IST)

    অঞ্জলি, আড্ডা-সেলফিতে সুকান্ত মজুমদারের মহাষ্টমী পালন

    সোমবার সকালে নিজের পাড়ার ক্লাবে সপরিবারে অষ্টমীর অঞ্জলি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাট শহরের দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে অঞ্জলি দেন সুকান্ত মজুমদার। মন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই মেয়ে ও স্ত্রী।

  • 19 Oct 2026 08:20 AM (IST)

    কোচবিহারের বড়দেবীর মন্দিরে সম্পন্ন অঞ্জলি

    কোচবিহারের বড়দেবীর পুজো শুধু দুর্গোৎসব নয়, এটি কোচ রাজবংশের ইতিহাস, রাজকীয় পরম্পরা ও প্রাচীন ধর্মীয় আচার-অনুষ্ঠানের এক অনন্য নিদর্শন। পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজো আজও কোচবিহারের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আজ সকাল সকাল বড়দেবীর মন্দিরে সম্পন্ন হল অষ্টমীর অঞ্জলি।

    অষ্টমী তিথিতে এই পুজোর একাধিক বিশেষ আচার পালিত হয়। রাতে অনুষ্ঠিত হয় গুপ্তপুজো। কথিত আছে, প্রাচীনকালে অষ্টমীর নিশিতে নরবলির প্রচলন ছিল। সময়ের সঙ্গে সেই প্রথার অবসান ঘটে।

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি। তিথি অনুযায়ী, এবার বিভিন্ন মণ্ডপ বা রাজবাড়িতে ভোর থেকেই অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। নতুন বস্ত্রে, ফুল ও বেলপাতা নিয়ে চলছে মন্ত্রোচ্চারণ। সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের ঢল। কামারপুকুর ও বেলুড় মঠে বিশেষ রীতিতে চলছে পুজো। প্রত্যেক বছরের মতো কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে। আবার কোথাও কোথাও তিথি অনুযায়ী, সন্ধিপুজোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us