Bangla NewsWest bengal West Bengal Live News Parliament Monsoon Session, Amit Shah, Abhishek Banerjee, Suvendu Adhikari Update on 20 July
West Bengal Update: মমতাকে ডাকার প্রয়োজন মনে করেনি কমিশন, সাক্ষ্য দেননি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়: শুভেন্দু
Breaking News Update in Bengali: আজ থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। নজরে রয়েছে এফসিআরএ সংশোধনী বিল থেকে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী বিল)। সব মিলিয়ে আজ উত্তাল হতে পারে লোকসভা। এদিকে, বাদল অধিবেশন শুরু হওয়ার দিনেই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
আজ থেকেই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার। নজরে রয়েছে এফসিআরএ সংশোধনী বিল থেকে জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন (সংশোধনী বিল)। সব মিলিয়ে আজ উত্তাল হতে পারে লোকসভা। এদিকে, বাদল অধিবেশন শুরু হওয়ার দিনেই সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সেইমতো সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিলের ঘোষণা করেছেন তাঁরা। বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের অধিবেশন রয়েছে আজ। সব খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভ পেজে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
20 Jul 2026 06:13 PM (IST)
Madan Mitra: অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক মদন, কী বললেন?
কয়েকদিন আগেই শিবির বদলে কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে এসেছেন মদন মিত্র। তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন।
সোমবার প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো করে অভিষেককে নিশানা করলেন।
কয়েকঘণ্টা পর সাংবাদিক বৈঠক করে অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড আমেরিকা যেতে কতটা মরিয়া, সেকথা তুলে ধরেন কামারহাটির বিধায়ক।
CM Suvendu Adhikari: বিধানসভায় ২১ জুলাই নিয়ে কমিশনের রিপোর্ট প্রকাশ করলেন শুভেন্দু
মঙ্গলবার একুশে জুলাই। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি একুশে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ। ২০১৪ সালের ডিসেম্বররে রিপোর্ট পেলেও প্রকাশ করেনি তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বিধানসভায় সেইটাই জনসমক্ষে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী: আইন অনুযায়ী তদন্ত হয়েছিল বলে কমিশন মনে করে না। নির্বাহী তদন্তের রিপোর্টের অনুপস্থিতি বিচার বিভাগীয় পর্যালোচনার আলোচনার বাইরে চলে গিয়েছে। ফলে পুলিশি গুলি চালানোর যথার্থতা প্রমাণিত হয় না। কার নির্দেশে গুলি চালানো হয়েছিল, তৎকালীন পুলিশ কমিশনার অস্বীকার করেছেন।
শুভেন্দু অধিকারী: ৪৪ জনকে ডেকেছিল কমিশন। এর মধ্যে উল্লেখ যোগ্য নাম, বুদ্ধদেব ভট্টাচার্য, মণীশ গুপ্ত,তুষার তালুকদার, রাজকুমার, সোমেন মিত্র প্রভাস ঘোষ,বিমান বোস, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র,অনিন্দ্য জানা অমিত ধর, প্রদীপ ভট্টাচার্য, তপন শিকদার, শোভনদেব, সৌগত রায়, অমিত ধর। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকার প্রয়োজন মনে করেনি কমিশন। হয়ত আলাদা করে বলেছিলেন। তৎকালীন পুলিশ কমিশনারেরও সাক্ষ্য নেওয়া হয়েছিল। সবাই উপস্থিত ছিলেন। সাক্ষী দিতে যাব না বলেছিলেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee: অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে ফের অভিযোগ
ফের অভিযোগ দায়ের হল অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে। এবার থানা দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির স্ত্রী মৌসুমী দাস। কিছু মন্তব্যের জেরে তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এই সব মন্তব্য দেখে তিনি আতঙ্কিত।
CJP Protest: বিক্ষোভকারী-নিরাপত্তা বাহিনী খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র সংসদ চত্বর
CJP-র সংসদ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
রণক্ষেত্র সংসদ চত্বর
সংসদের ভিতরে চলছে অধিবেশন
বাইরে তুলকালাম পরিস্থিতি
বিক্ষোভকারী-নিরাপত্তা বাহিনী খণ্ডযুদ্ধ
বিক্ষোভকারীদের লাঠিচার্জ পুলিশের
20 Jul 2026 01:01 PM (IST)
Suvendu Adhikari: আজই চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ করবেন শুভেন্দু
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে আলো দেখতে চলেছে সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট। ১৫ বছর তৃণমূল সরকারে থাকলেও ওই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের (21 July) ঘটনার তদন্তেই ওই কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় সেই কমিশন। রিপোর্টও প্রকাশ করা হয় কমিশনের তরফে। কিন্তু সেই রিপোর্টে কী সুপারিশ করা হয়েছিল, তা প্রকাশ্য়ে আনেনি তৃণমূল সরকার। এবার সেই রিপোর্ট প্রকাশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য ২৯ জুলাই বিদেশ যেতে চেয়েছিলেন অভিষেক। বরং SSKM-এই অভিষেককে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেককে প্রশ্ন করেন, “আপনি কি কখোনও SSKM গিয়েছিলেন?” বিচারপতির পর্যবেক্ষণ, “এখানে আগে চিকিৎসা করে দেখুন, কী পরামর্শ দেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ড যদি মনে করে এই বিদেশ যাত্রা প্রয়োজনীয় তাহলে সমস্যা নেই।”
Suvendu Adhikari: বাংলা ভাষা নিয়ে কী বললেন শুভেন্দু?
বাংলা ভাষা নিয়ে শুভেন্দু অধিকারীকে চিঠি অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ পরামর্শের পরই বড় পদক্ষেপ রাজ্য সরকারের।
অধিবেশন কক্ষে দাঁড়িয়ে কী বললেন শুভেন্দু?
অমিত শাহ গতকাল চিঠি আমাকে দিয়েছেন । চলতি বছরেই শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন। ভারতীয় ভাষা গুলির প্রাধান্য পাওয়া উচিত । তিনি বলে গিয়েছেন, বাংলা ভাষার ব্যাপক প্রয়োগ করা হোক । সরকারি কাজে বাংলা করা হোক। পুলিশ এবং আইন শৃঙ্খলা, এফ আই আর, ভারত সরকারের সঙ্গে চিঠিপত্রে বাংলার ব্যবহার করা হোক । বিদেশি ভাষার পরিবর্তে বাংলা এবং হিন্দিতে করা হোক।
ডিজিটাল , মোবাইল অ্যাপ বাংলা ভাষার ব্যাপক প্রয়োগ হোক।
পয়লা সেপ্টেম্বর থেকে বাংলা ভাষায় সরকারি কাজ কার্যকর করার ঘোষণা রাজ্য সরকারের।
কেন্দ্রের সঙ্গে রাজ্য সব চিঠি বাংলায় হবে । ঘোষণা মুখ্যমন্ত্রীর।
২১ জুলাই কমিটির রিপোর্ট বিকেলে প্রকাশ্যে আনবেন মুখ্যমন্ত্রী।
20 Jul 2026 10:40 AM (IST)
Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
২০২৩ সালে পঞ্চায়েত ভোটে (Panchayet Election Ticket) দেদার টিকিট বিক্রি হয়েছিল। টাকার বিনিময়ে বিক্রি হয়েছিল পদও! এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ঋতব্রত শিবিরের চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। শুধু তাই নয়, ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। বিধায়কের অভিযোগ অভিষেকের (Abhishek Banerjee) অঙ্গুলি হেলনেই এই টিকিট বিক্রি হয়েছিল। নবজোয়ার কর্মসূচির আড়ালে আইপ্যাকের সঙ্গে ক্যামাক স্ট্রিটের যোগসাজসেই সবটা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এবার তিন বছর আগের পঞ্চায়েত ভোটে টিকিট বিক্রির অভিযোগের তদন্তও হবে বলে জানিয়ে দিলেন প্রসূন।