AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee FIR: তিনি গৃহবধূ, একাই থাকেন, আতঙ্কে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ মৌসুমী দাসের

FIR against Abhishek Banerjee: অভিযোগ, গত শনিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়ে যখন বুলডোজার চলছিল, তখন ওই এলাকায় পুজো দিতে গিয়েছিলেন মৌসুমী দাস। কার্যালয় ভাঙতে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। সেইসময় তাঁর বক্তব্য সামনে আসে ও ভাইরাল হয়। তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিজিটাল যোদ্ধারা স্যোশাল মাধ্যমে তাঁর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছে বলে অভিযোগ ওঠে।

Abhishek Banerjee FIR: তিনি গৃহবধূ, একাই থাকেন, আতঙ্কে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ মৌসুমী দাসের
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 20, 2026 | 2:53 PM
Share

বিষ্ণুপুর: ফের অভিযোগ দায়ের হল অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে। এবার থানা দ্বারস্থ হলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির স্ত্রী মৌসুমী দাস। কিছু মন্তব্যের জেরে তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তাঁর দাবি, এই সব মন্তব্য দেখে তিনি আতঙ্কিত।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৌসুমী দাস ঘোষ। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ, গত শনিবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়ে যখন বুলডোজার চলছিল, তখন ওই এলাকায় পুজো দিতে গিয়েছিলেন মৌসুমী দাস। কার্যালয় ভাঙতে দেখে দাঁড়িয়ে পড়েন তিনি। সেইসময় তাঁর বক্তব্য সামনে আসে ও ভাইরাল হয়। তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিজিটাল যোদ্ধারা স্যোশাল মাধ্যমে তাঁর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছে বলে অভিযোগ ওঠে। অশালীন ভাষায় আক্রমণ করা হতে থাকে মৌসুমী দাসকে।

গত শনিবার অবৈধ নির্মাণের অভিযোগে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার পার্টি অফিস। এরপর ষড়যন্ত্রের অভিযোগ তোলেন অভিষেক। শনিবার সংবাদমাধ্যমে তিনি যে হুমকি বার্তা দিয়েছেন, তাতে তিনি আতঙ্কিত বলে দাবি করেছেন মৌসুমী দাস। যেহেতু তিনি গৃহবধূ প্রায় সময়ে একা থাকেন তার স্বামী রাজনৈতিক কাজে বাইরে বেরিয়ে যান সেই কারণে নিরাপত্তাও চান ও তিনি আতঙ্কে আছেন।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?