তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
এবার শহিদ দিবস পালনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না তিনি। মমতা যখন বিড়লা তারামণ্ডলের মঞ্চে থাকবেন, তিনি তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে গান্ধী মূর্তির সামনে শহিদ দিবস পালন করবেন। মমতার মঞ্চে না থাকা নিয়ে মুখ খুললেন মদন মিত্র। বললেন, "সেদিন (১৯৯৩ সালের ২১ জুলাই) আমরা গুলি খেতে খেতে বেঁচেছি ঠিক এই গান্ধী মূর্তির পাশে। এটিই সঠিক জায়গা।" তাহলে আপনি কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে যেখানে একুশে জুলাই পালন করছেন, সেটা সঠিক নয়? প্রশ্ন শুনে মদন বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শহিদ দিবস পালন করছেন, সেটা বাচ্চাদের তারা দেখার জায়গা। একদম সঠিক জায়গা নয়।"
এবার শহিদ দিবস পালনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না তিনি। মমতা যখন বিড়লা তারামণ্ডলের মঞ্চে থাকবেন, তিনি তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে গান্ধী মূর্তির সামনে শহিদ দিবস পালন করবেন। মমতার মঞ্চে না থাকা নিয়ে মুখ খুললেন মদন মিত্র। বললেন, “সেদিন (১৯৯৩ সালের ২১ জুলাই) আমরা গুলি খেতে খেতে বেঁচেছি ঠিক এই গান্ধী মূর্তির পাশে। এটিই সঠিক জায়গা।” তাহলে আপনি কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে যেখানে একুশে জুলাই পালন করছেন, সেটা সঠিক নয়? প্রশ্ন শুনে মদন বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে শহিদ দিবস পালন করছেন, সেটা বাচ্চাদের তারা দেখার জায়গা। একদম সঠিক জায়গা নয়।”
Follow Us
Latest Videos
