
ক্যামাক স্ট্রিট অফিস কাণ্ডে আজ তলব করা হয়েছে ডেরেক ও’ব্রায়েনকে। বেলা ১২টা নাগাদ শেক্সপিয়র সরণী থানায় ডেকে পাঠানো হয়েছে। তৃণমূল সাংসদ হাজির থাকেন কি না, সেদিকেই আজ নজর থাকবে। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নজর থাকবে নেপালের দিকেও। পড়শি দেশে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ চলছে। রবিবার রাত পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। ফুঁসছে নেপালের ভোটে কোশী নদী। জারি হয়েছে হাই অ্যালার্ট।
বিস্তারিত পড়ুন: ছেলের খুনের ১৪ বছর পর সাক্ষ্য দিলেন বরুণের বাবা, বললেন প্রভাবশালী প্রাক্তন মন্ত্রীর নাম
মধ্যমগ্রামে মহিলা সোসাইটির ৩৪ বছরের পূর্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর্থিক সমৃদ্ধিতে সমবায়ের জোর দিলেন তিনি। শুভেন্দুর কথায়, “মহিলাদের আর্থিক ক্ষমতায়নের মূলে সমবায়। আমরা চাই এই সমবায় ব্যাঙ্কের মর্যাদা পাক। কেন্দ্রের সঙ্গে রাজ্য সমবায়ে সেতুবন্ধনের কাজ করবে।”
সময়বায় ইস্যুতে মমতাকে নিশানা শুভেন্দুর। তিনি বলেন, “গত ১৫ বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে। সবাই ল্যাম্প পোস্ট ছিল, একটাই তো পোস্ট। রাজ্য সমবায়ে গত ১৫ বছর কোনও নির্বাচন হয়নি। সমবায় হল বিকল্প অর্থনীতি, আগের সরকার বোঝার চেষ্টা করেনি। বোঝাতে গেলেই বলতেন, আমি সব জানি। সমবায় আন্দোলন শক্তিশালী হলেই আর্থিক সমৃদ্ধি হবে। প্রায় দুই হাজার সমবায় কাজ করছে না।”
শীর্ষ আদালতে মান্যতা পেল স্কুল সার্ভিস কমিশনের আর্জি। এসএসসি-র দাবি মেনেই ২৬ হাজার শূন্যপদে নিয়োগের সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হল। ৩১ অগস্ট পর্যন্ত সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু তার মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা যাচ্ছে না বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশ দিল, নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৭-এর ৩১ মে পর্যন্ত করা হচ্ছে।
বিস্তারিত পড়ুন, ২৬,০০০ নিয়োগ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি-র আর্জি মানল আদালত
রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক মামলা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর আপ্ত-সহায়ক সুমিত রায়ের (Sumit Roy)-এর বিরুদ্ধে। সোমবার সুমিত রায়ের একটি কেসে আগাম জামিনের মামলা সুপ্রিম কোর্টে ওঠে। শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চের ভর্ৎসনার মুখে ইডিসহ কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গ ওঠে ‘লিপস অ্যান্ড বাউন্সেরও’। তখনই তদন্তের শ্লথ গতি নিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে।
বিস্তারিত পড়ুন, ‘এজেন্সি সময়ে-সময়ে তৎপর হয়ে ওঠে’, সুমিতের মামলায় ED-CBI-কে ভর্ৎসনা বিচারপতি বাগচীর
কলকাতা: গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ বাংলার ক্রিকেটার। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। তারপরই গ্রেফতারির বিরুদ্ধে দ্রুত শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিযুক্তের আইনজীবী। তবে সেই শুনানিতে ‘না’ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালতে দ্রুত শুনানির আর্জি জানান তাঁর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: Calcutta High Court: ‘তালিকা মেনেই মামলার শুনানি হবে’, আরও বিপাকে ধর্ষণে অভিযুক্ত বাংলার সেই ক্রিকেটার
পানিহাটি: কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না, আগেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই কারণে যাথাযথ পদক্ষেপও করা হচ্ছে। দলের কোনও নেতার নাম জড়ালে কিংবা কোনও পুলিশ আধিকারিকও যদি তোলাবাজি করেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। আর এবার নিজের বিধানসভা ক্ষেত্রে সেই একই বার্তা দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ (Ratna Debnath)। তাঁর স্পষ্ট বার্তা, ‘কেউ যদি আমার নাম করে টাকা চায় তাহলে দেবেন না।’
বিস্তারিত পড়ুন: Ratna Debnath: ‘আমার নাম করে টাকা চাইলে দেবেন না’, মোবাইলে ফটো তুলে রাখারও পরামর্শ রত্নার
রাজ্যে পালাবদলের পর থেকে একাধিক মামলা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর আপ্ত-সহায়ক সুমিত রায়ের (Sumit Roy)-এর বিরুদ্ধে। সোমবার সুমিত রায়ের একটি কেসে আগাম জামিনের মামলা সুপ্রিম কোর্টে ওঠে। শুনানির সময় প্রধান বিচারপতির বেঞ্চের ভর্ৎসনার মুখে ইডিসহ কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গ ওঠে ‘লিপস অ্যান্ড বাউন্সেরও’। তখনই তদন্তের শ্লথ গতি নিয়ে বিচারপতিদের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সিকে।
বিস্তারিত পড়ুন: ‘এজেন্সি সময়ে-সময়ে তৎপর হয়ে ওঠে’, সুমিতের মামলায় ED-CBI-কে ভর্ৎসনা বিচারপতি বাগচীর
সপ্তাহের প্রথম দিনেই বিপত্তি। অফিস টাইমে শিয়ালদহ স্টেশনে লাগল আগুন। আজ, সোমবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ শিয়ালদহ স্টেশনের ফুড প্লাজায় আগুন লাগে। ইতিমধ্যেই আগুন নেভাতে উপস্থিত হয়েছে দমকল। তিনটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায় স্টেশন থেকে।
পড়ুন বিস্তারিত, শিয়ালদহ স্টেশনে আগুন, গলগল করে বেরচ্ছে ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা
আজ সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাবনা।
মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াইয়ের পরই রাতারাতি মুছে ফেলা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়াল লিখন। তবে, ২৪ ঘণ্টার মধ্যেই সাদা চুনকাম করা দেওয়ালে ফের জ্বলজ্বল করছে নীল কালিতে লেখা কার্ল মার্কসের উক্তি। নতুন করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। এবিভিপি (ABVP) ছাত্র সংগঠনের দাবি, নকশালপন্থীরাই লিখেছে। যদিও, এই নতুন দেওয়াল লিখনে ভুল কিছু দেখছেন না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিস্তারিত পড়ুন, ‘গণতান্ত্রিক দেশে সবাই দেওয়াল লিখতে পারে, কার্ল মার্কসের নীতি তো ব্যান হয়নি’, সাফ বার্তা দিলীপের