West Bengal Live News Update: ১৫ ঘণ্টা তল্লাশির পর বুধবার ইডি দফতরে তলব করা হল ইন্দ্রনীল সেনকে

Breaking News Live in Bengali: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে, রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছায়া সংগঠন 'ইমাম মাহমুদুর কাফিলা'-র বিরুদ্ধে এবার বাংলায় পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। 

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 30, 2026 | 2:41 AM

মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতার ১০ জায়গায় তল্লাশি অভিযান চলছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতেও হানা ইডির। দুর্গাপুজোর টিকিটের নামে তোলাবাজির অভিযোগ উঠেছে। প্রাক্তন মন্ত্রীর একাধিক ঠিকানায় অভিযান চলছে। করুণাময়ীতে  এখনও চলছে শিক্ষকদের বিক্ষোভ। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া, আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। হাওড়ার একটি স্কুলে সাইকেল বিলি করবেন বলে জানা গিয়েছে। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে, রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছায়া সংগঠন ‘ইমাম মাহমুদুর কাফিলা’-র বিরুদ্ধে এবার বাংলায় পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Sep 2026 04:46 PM (IST)

    Arjun Singh: দু’টি দল থাকবে ভারতে, দাবি অর্জুনের

    দেশে শুধুমাত্র দু’টি দলই থাকবে। এমনই দাবি করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। আগামিকাল ইন্ডি জোটের (INDIA) বৈঠক রয়েছে দিল্লিতে। সেই বৈঠকে যোগ দিতে আজ দিল্লি উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ইন্ডি জোটের বৈঠককে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। মমতাকে (Mamata Banerjee) নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন,’দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।’ এদিকে, অর্জুন সিং-এর কথায়, ভারতবর্ষে এরপর ইন্ডি বলে কিছু থাকবে না। শুধু থাকবে দু’টি দল। একটা বিজেপি, আরেকটা কোন দল?

    বিস্তারিত: বিজেপি ছাড়া ভারতে একটি পার্টিই থাকবে, জানিয়ে কী বললেন অর্জুন?

  • 29 Sep 2026 02:16 PM (IST)

    CM: বাংলায় সাইকেল কারখানা তৈরি হব

    • ‘সারথী’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজ সাথী প্রকল্পের নাম বদলে দেওয়া হল সারথী প্রকল্প। স্কুল পড়ুয়াদের বার্ষিক অনুদান ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। চলতি বছরে আরও ৮০০টি স্মার্ট স্কুল চালু হবে।।
    • মুখ্য়মন্ত্রী অভিযোগ করেন, আগের মুখ্যমন্ত্রী আত্মীয়দের থেকে সাইকেল কিনতেন। আমরা সাইকেল কারখানা তৈরির জন্য জমি দেব। নতুন সংস্থার কাছ থেকে সাইকেল কিনব। আগ্রহী শিল্পপতিকে জমি দেওয়ার ঘোষণা মুখ্য়মন্ত্রীর।
    • মিড ডে মিলের গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করছি।
    • যদি আপনাদের প্রশ্ন করি, অনেকেই হয়তো বলতে পারবেন না, পশ্চিমবঙ্গ দিবস কবে? আপনাদের মধ্যেও দেশপ্রেম, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস জানা দরকার: শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী
    • আমরা মোবাইল ফোন দেব না। কেবলমাত্র এডুকেশন রিলেটড ট্যাব দেব ছাত্রছাত্রীদের। টাকা বেশি লাগলে দেব: CM
  • 29 Sep 2026 12:26 PM (IST)

    Mamata Banerjee: দিল্লির উদ্দেশে রওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

    দিল্লির উদ্দেশে রওনা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূল নেত্রী দোলা সেন। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় কলকাতা বিমানবন্দরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডি জোটের বৈঠক রয়েছে, সেজন্যই দিল্লি যাচ্ছি।”

  • 29 Sep 2026 11:29 AM (IST)

    Calcutta High Court: হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টের

    নন্দীগ্রামে উপনির্বাচনের আগে স্বস্তিতে বিজেপি প্রার্থী হাসিরানি রথ (BJP Candidate Hasi Rani Rath)। মনোনয়নে ভুল তথ্য দেওয়ার অভিযোগে উঠেছে তাঁর বিরুদ্ধে। যার জল গড়ায় আদালত পর্যন্ত। বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করে কংগ্রেস (Congress)। সেই মামলা এবার খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও-এর সিঙ্গল বেঞ্চ। বিজেপি প্রার্থীর মনোনয়ন সংক্রান্ত মামলার শুনানি হয় গত শুক্রবার। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও-এর সিঙ্গল বেঞ্চ। অবশেষে আজ হাইকোর্টের রায়ে স্বস্তিতে বিজেপি প্রার্থী হাসিরানি রথ।

    বিস্তারিত পড়ুন, মনোনয়ন বাতিল নয়, বড় স্বস্তি হাসিরানি রথের, কংগ্রেসের আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের

  • 29 Sep 2026 10:43 AM (IST)

    ২৪ ঘণ্টা পার, করুণাময়ীতে এখনও অবস্থানে কম্পিউটার শিক্ষকরা

    • ২৪ ঘণ্টা পার। দুপুর গড়িয়ে রাত, রাত পেরিয়ে সকাল। করুণাময়ীতে এখনও বিক্ষোভ চলছে কম্পিউটার শিক্ষকদের। চাকরি বহালের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ অবস্থানে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
    • এদিকে, আজ সকালে শিক্ষক আন্দোলনে তুমুল উত্তেজনা ছড়ায়। আন্দোলনে এক বহিরাগত ঢুকে পড়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে তুমুল বচসা চলে। এক ব্যক্তিকে থাপ্পড় মেরে গাড়িতে তোলে পুলিশ
  • 29 Sep 2026 10:33 AM (IST)

    NIA: রাজ্যের পাঁচ জায়গায় তল্লাশি অভিযানে এনআইএ

    রাজ্যের পাঁচ জায়গায় তল্লাশি অভিযানে এনআইএ

    • জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ছায়া সংগঠন “ইমাম মাহমুদুর কাফিলা” র বিরুদ্ধে এবার বাংলায় পাঁচ জায়গায় তল্লাশি চালাচ্ছে NIA
    • অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর পূর্বের রাজ্যে সংগঠন বিস্তার করছিল আইএমকে
    • বাংলাদেশের জুলাই আন্দোলনের পরবর্তীতে বহু জেএমবি জঙ্গি জেল মুক্ত হয়ে আবার সক্রিয় হয়। উত্তর পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করে সংগঠন বিস্তারে নেমে পড়ে।
    • একাধিক গোপন বৈঠক করে জিহাদি কার্যকলাপ শুরু করে দিয়েছিল তারা। জিহাদী পুস্তক বিতরণ সোশ্যাল মিডিয়ায় মনোভাবাপন্ন মানুষদের আকৃষ্ট করার কাজ করছিল। ভারত বিরোধী কার্যকলাপ শুরু করে দিয়েছিল।
    • সেই সূত্রেই তদন্তে নেমে বাংলার বেশ কয়েকজনের নাম খুঁজে পায় এনআইএ
    • NIA র গুয়াহাটি শাখা তদন্ত শুরু করে ১১ জনের নামে চার্জশিট দিয়েছে। চার্জশিটে উল্লেখ, অসমের নাসিমুদ্দিন ও ত্রিপুরার জাগির মিঞা নামের দুই মাথা নিয়ন্ত্রণ করছিল এই সংগঠনের কার্যকলাপ।
    • এই দুই মাথাই বাংলায় নতুন করে স্লিপার সেল তৈরি করেছিল। সংগঠন বিস্তারের পাশাপাশি অর্থ জোগাড় চলছিল।

Loading...
Unable to load recommendations.
Follow Us