AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Singh: বিজেপি ছাড়া ভারতে একটি পার্টিই থাকবে, জানিয়ে কী বললেন অর্জুন?

Arjun Singh on INDIA Alliance: মমতাকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন,'দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।' এদিকে, অর্জুন সিং-এর কথায়, ভারতবর্ষে এরপর ইন্ডি বলে কিছু থাকবে না। শুধু থাকবে দু'টি দল। একটা বিজেপি, আরেকটা কোন দল? 

Arjun Singh: বিজেপি ছাড়া ভারতে একটি পার্টিই থাকবে, জানিয়ে কী বললেন অর্জুন?
অর্জুন সিংImage Credit: Tv9 Bangla
| Updated on: Sep 29, 2026 | 4:43 PM
Share

কলকাতা: দেশে শুধুমাত্র দু’টি দলই থাকবে। এমনই দাবি করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। আগামিকাল ইন্ডি জোটের (INDIA) বৈঠক রয়েছে দিল্লিতে। সেই বৈঠকে যোগ দিতে আজ দিল্লি উড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ইন্ডি জোটের বৈঠককে গুরুত্ব দিচ্ছে না বিজেপি। মমতাকে (Mamata Banerjee) নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন,’দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।’ এদিকে, অর্জুন সিং-এর কথায়, ভারতবর্ষে এরপর ইন্ডি বলে কিছু থাকবে না। শুধু থাকবে দু’টি দল। একটা বিজেপি, আরেকটা কোন দল?

কোন দু’টি দলের কথা বললেন অর্জুন?

অর্জুনের কথায়, একটা হিন্দু ধর্মের পার্টি থাকবে। আরেকটা মুসলমান ধর্মের। এই বিষয়ে অর্জুন সিং বলেন, “ইন্ডি-পিন্ডি সব শেষ হয়ে যাবে। ভারতবর্ষে দুটোই পার্টি থাকবে। একটা হিন্দু ধর্মের বিজেপি, আর মুসলমানদের জন্য কোনও মুসলমান পার্টি হবে। আর কোনও পার্টি থাকবে না।”

ইন্ডি জোটের বৈঠকে মমতার যোগ দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, ” “দিল্লিতে কী করতে যাচ্ছেন? দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন। পুলিশকে বলব ও গোয়েন্দাকে বলব ভালো করে নজর রাখবেন। এর সঙ্গে দেশবিরোধী শক্তির যেন বৈঠক না হয়।”

ইন্ডি জোটের বৈঠক

এসআইআর বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চাইছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেসবুক লাইভে এসে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছিলেন। জানা গিয়েছে, জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের একবার লোকসভায় স্পিকারের কাছে নোটিস পাঠাবে বিরোধীরা। এই বিতর্কে বিরোধী দলগুলির অবস্থান কী হবে, তাদের স্ট্র্যাটেজি কী-তা ঠিক করতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট।

Follow Us