West Bengal Live News: প্রাক্তন TMC বিধায়কের বাড়িতে হামলা, প্রতিবাদে পথে মমতা তৃণমূল

Breaking News Live update in Bengali: আজ পুরুলিয়ায় করম উৎসবেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। লাখ লাখ মানুষ এই উৎসবকে কেন্দ্র করে ভিড় করেছেন পুরুলিয়ায়। বিভিন্ন রাজ্যের কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা হাজির হয়েছেন। এদিক, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের সতর্কবার্তা রয়েছে।

West Bengal Live News: প্রাক্তন TMC বিধায়কের বাড়িতে হামলা, প্রতিবাদে পথে মমতা তৃণমূল
প্রতিবাদ মিছিলImage Credit source: Tv9 Bangla

Sep 20, 2026 | 11:20 AM

LIVE NEWS & UPDATES

  • 20 Sep 2026 11:20 AM (IST)

    Mamata TMC Protest: প্রাক্তন বিধায়কের বাড়িতে ‘হামলা’! প্রতিবাদে মমতা তৃণমূল

    • প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে ‘হামলা’।
    • প্রতিবাদে পথে নামল মমতা তৃণমূল।
    • বিজয়গড় থেকে বাঘাযতীন পর্যন্ত প্রতিবাদ মিছিল।
    • এদিকে, বিজয়গড়ে পার্টি অফিস পুনরুদ্ধার মমতা তৃণমূলের।
  • 20 Sep 2026 10:56 AM (IST)

    Dilip Ghosh: রাহুল গান্ধীকে বিশেষ পরামর্শ দিলীপের

    মন্ত্রী হওয়ার পর প্রথম কোচবিহারে এলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সাগরদিঘির পাশে ‘চায়ে পে চর্চা’-য় যোগ দিয়ে পঞ্চায়েতের অডিট ও প্রশাসনিক বৈঠক নিয়ে দিলেন কড়া বার্তা। দুর্নীতি প্রসঙ্গে তাঁর সাফ বক্তব্য, “দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না”। রাহুল গান্ধীকেও দিলেন বিশেষ পরামর্শ।

    বিস্তারিত পড়ুন, মমতা কোর্টে যাক, উপনির্বাচনের প্রচারে আসুক রাহুল গান্ধী! চাইছেন মন্ত্রী দিলীপ ঘোষ, কেন?

  • 20 Sep 2026 10:54 AM (IST)

    Madan Mitra: ফের মমতাকে নিশানা মদনের

    একসময় মমতার (Mamata Banerjee) ছায়াসঙ্গী ছিলেন। বিভিন্ন মিছিল, আন্দোলনে একসঙ্গে হেঁটেছেন। এখন সেই মদন মিত্রই (Madan Mitra) ‘বিক্ষুব্ধ’। মমতার হাত ছেড়ে ঋতব্রত অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলে চলে গিয়েছেন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে বিভিন্ন সময় একের পর এক বিস্ফোরক অভিযোগও তুলছেন। এবার নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেফতারির প্রসঙ্গে আরও একবার মমতাকে নিশানা করলেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) প্রশংসায় পঞ্চমুখ তিনি। মদনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘পাপের ঘড়া’ পরিষ্কার করছেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন, ‘মমতার পাপের ঘড়া পরিষ্কার করছেন শুভেন্দু’, তোপ মদনের

  • 20 Sep 2026 10:53 AM (IST)

    SIR: ভোটার লিস্টে নাম নেই কেজরীবালের, নোটিস পেলেন দিল্লির মুখ্যমন্ত্রীও

    শনিবার আম আদমি পার্টি দাবি করল, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল ও তাঁর পরিবারের নাম দিল্লির ভোটার লিস্টে পাওয়া যাচ্ছে না। এসআইআর চলাকালীন এই অভিযোগে স্বাভাবিকোবাবেই শোরগোল পড়ে যায়। আপের দাবির পাল্টা জবাব দিয়েছে নির্বাচন কমিশনও।

    বিস্তারিত : লিস্টে নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও পরিবারের! নোটিস গেল বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও, দিল্লির SIR-এ হচ্ছেটা কী?

  • 20 Sep 2026 10:49 AM (IST)

    Suvendu Adhikari: পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী

    • আজ পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • বেলা ১২টা নাগাদ পুরুলিয়ায় পৌঁছবেন তিনি। তারপর করম উৎসবে অংশ নেবেন।
    • দুপুর একটা নাগাদ প্রশাসনিক বৈঠক করবেন। পুরুলিয়ার রবীন্দ্র সদনে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও বৈঠক করবেন বলে খবর।

আজ পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বিভিন্ন প্রকল্প ও পরিষেবা নিয়ে বৈঠক করবেন। পশ্চিমাঞ্চলের উন্নয়নই লক্ষ্যেই পুরুলিয়া সফর তাঁর। এছাড়া পুরুলিয়ায় করম উৎসবেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। লাখ লাখ মানুষ এই উৎসবকে কেন্দ্র করে ভিড় করেছেন পুরুলিয়ায়। বিভিন্ন রাজ্যের কুর্মি সম্প্রদায়ের প্রতিনিধিরা হাজির হয়েছেন।

এদিক, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের সতর্কবার্তা রয়েছে। মঙ্গলবার অতি গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস রয়েছে। বুধবার ওড়িশা-অন্ধ্র উপকূলের কাছে পৌঁছবে নিম্নচাপ। এর জেরে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে উত্তরের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us