Bangla NewsWest bengal West Bengal Live News Updates: Kolkata Hotel Fire, Rain Forecast and other NEWS
West Bengal NEWS Live Updates: ‘কারা অডিট করেছিলেন?’, ডিজি ফায়ারের কাছে রিপোর্ট চাইলেন মনোজ আগারওয়াল
LIVE Updates: ছাগল চুরি দেখে ফেলায় ১২ বছরের নাবালককে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মালদহে। আবার দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমালো রাজ্য সেচ দফতর। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক অভিযোগ সামনে আসছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
কলকাতা: ২ দিন আগেই তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। এবার মর্মান্তিক ঘটনা কলকাতায়। বুধবার ভোর রাতে নিউ মার্কেটে হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হল। ঘটনায় শোরগোল পড়েছে। হোটেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। এদিকে, ভারী বৃষ্টি থেকে আপাতত দক্ষিণবঙ্গ রেহাই পাচ্ছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। দিন চারেক বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবার মালদহে নাবালককে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
19 Aug 2026 10:45 PM (IST)
হোটেলকে নোটিস পাঠাবে দমকল বিভাগ
যেসব হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথার্থ নেই সেই সব হোটেলকে নোটিস পাঠাবে দমকল বিভাগ।
তারাপীঠে হোটেলের ভয়াবহ অগ্নিকাণ্ড ও গতকাল রাতের কলকাতার হোটেলের অগ্নিকান্ড তারপর এই নড়েচড়ে বসলো জেলা পুলিশ।
এদিন বারাসাতের একাধিক হোটেলে অভিযান চালায় বারাসাত থানা ও বারাসাত জেলা পুলিশ। বারাসাতে হোটেল গুলিতে ঠিকঠাক ভাবে অগ্নি নির্বাপণ ব্যবস্থা এবং ইমার্জেন্সি এক্সিট আছে কিনা তা খতিয়ে দেখা হয়।
19 Aug 2026 10:40 PM (IST)
শিয়ালদহ-বনগাঁ লাইনে ট্রেন বিভ্রাট
অফিস থেকে ফেরার পথে ব্যস্ত সময়ে ট্রেনে বিভ্রাট। শিয়ালদহ-বনগাঁ লাইনে ট্রেন বিভ্রাট।
থমকে গেল ট্রেন চলাচল। একের পর এক ট্রেন দাঁড়িয়ে পড়ে।
অবশেষে রাত সাড়ে ন’টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন পরিষেবা।
19 Aug 2026 10:30 PM (IST)
এডিট অপশন খুলছে স্কুল সার্ভিস কমিশন
বড় খবর এসএসসি (SSC) নিয়ে।
আগামী ২০ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের জন্য এডিট অপশন খুলছে স্কুল সার্ভিস কমিশন (SSC)।
আবেদনে থাকা তথ্য সংশোধনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।
মির্জাগালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে ডিজি ফায়ারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। হোটেল তৈরির ক্ষেত্রে কারা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছেন, কারা অডিট করেছেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে রিপোর্ট তরফ করা হয়েছে নবান্ন সূত্রে খবর।
19 Aug 2026 03:11 PM (IST)
মমতার আমলে তৈরি করা সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলা তুলে নিল শুভেন্দুর সরকার
সুপার নিউমারিক পোস্ট প্রত্যাহার করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে মান্যতা দিল নতুন সরকার। শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় সুপার নিউমারিক পোস্ট তৈরি করে তৃণমূল সরকার। বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, আগের সরকার বেআইনিভাবে এই পোস্ট তৈরি করেছিল। তাই তারা সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিতে চাইছে।তারপরই এই পোস্ট প্রত্যাহার করে রাজ্য সরকার।
PM Modi: কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ মোদীর
কলকাতার নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ““কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির খবর জানতে পেরে অত্যন্ত মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”
এরপরই তিনি লেখেন, “আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা করছে।”
19 Aug 2026 12:26 PM (IST)
Calcutta High Court: ‘লাল সিগন্যাল’ দেখাল শুভেন্দুর পুলিশ, কলকাতা হাইকোর্টে ঋতব্রতরা
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তাঁদের সভার অনুমতি দেয়নি শুভেন্দুর সরকারের পুলিশ। আর পুলিশের কাছে অনুমতি না পেয়েই কলকাতা হাইকোর্টে ছুটল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস।
জরুরি ভিত্তিতে তাঁদের আবেদনের শুনানির আর্জি জানানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে।
কিন্তু, বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, জরুরি ভিত্তিতে শুনানি নয়। মামলা দায়ের করে শুনানি হবে।
Kolkata Fire incident: অতিথিদের কাছ থেকে টাকা নিয়ে পলাতক নিউ মার্কেটের হোটেল মালিক
ঘরের ভিতর থেকে ঘর, তার ভিতরে ঘর! একেবারের গোলক ধাঁধা। ঢুকলে হারিয়ে যাওয়ার সামিল। তার মধ্যেই হোটেল ‘শিখাহীন’!
মেয়ের ট্রেনিংয়ের জন্য কলকাতায় এসে সেখানেই উঠেছিলেন টিকন সাউ। স্ত্রী-মেয়েকে নিয়ে হোটেলের একটি রুম তিন দিনের জন্য ভাড়া নিয়েছিলেন। তিন দিনের ভাড়া ১০ হাজার টাকা।
Kolkata Fire incident: মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন
নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের সিট গঠন করা হল।
টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি।
জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল।
এদিকে নিউ মার্কেট থানার তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। দমকলের তরফেও অভিযোগ জমা করা হয়েছে।
19 Aug 2026 10:08 AM (IST)
Agnimitra Paul: নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে অগ্নিমিত্রা, তাপস
নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। নানা অভিযোগ সামনে আসছে।
এদিন সকালেই ঘটনাস্থলে যান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের কাছ থেকে ঘটনার খোঁজখবর নেন তিনি।
ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়।
19 Aug 2026 10:02 AM (IST)
Malda: ছাগল চুরি দেখে ফেলায় নাবালককে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ
ছাগল চুরি দেখে ফেলায় ১২ বছরের নাবালককে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। পরে অভিযুক্ত সন্দেহে এক যুবককে গণপ্রহার। পুলিশ তাঁকে উদ্ধার করে।
অন্যদিকে আরও এক অভি্যুক্তের খোঁজে পুলিশ। এমন নারকীয় ঘটনা ঘটেছে মালদহের কালিয়াচক-১ ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়ায়।
একটি লিচুবাগান থেকে ১২ বছরের ওই নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম ফাহিম শেখ। পরিবারের অভিযোগ, ছাগল চুরির ঘটনা দেখে ফেলায় ফাহিমকে শ্বাসরোধ করে খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে লিচুগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ফাহিম বাবা-মায়ের একমাত্র সন্তান। ফাহিমের মায়ের অভিযোগ, এলাকার কয়েকজনকে ছাগল চুরি করতে দেখে ফেলেছিল তাঁর ছেলে। সেই কারণে তাকে খুন করা হয়েছে। তাঁর দাবি, ‘‘আমার ছেলেকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আমরাও দোষীদের কঠোরতম শাস্তি চাই।’’
19 Aug 2026 10:00 AM (IST)
Kolkata Fire Incident: ‘ফায়ার এলার্ম বাজেনি’, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন অতিথিরা
প্রত্যেকের চোখে মুখে আতঙ্ক। ভয় এখনও কাটেনি। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে অভিজ্ঞতার কথা বলতে গিয়েও বারবার শিউরে উঠছেন।
নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর অতিথিরা সকালে হোটেল ছাড়তে শুরু করেন। আর ব্যাগ পত্তর নিয়ে যাওয়ার সময় তাঁদের চোখে মুখে আতঙ্ক।
কেউ অভিযোগ করলেন, ফায়ার এলার্ম বাজেনি। হোটেলের লিফট বন্ধ ছিল। কেউ দমকলের তৎপরতার প্রশংসা করলেন।
Kolkata Fire Incident: ছিল আবাসিক ভবন, হয়ে গেল বাণিজ্যিক ভবন
মেরেকেটে পাঁচ ফুট মতো! কলাপসিবল গেটের জন্য দু’পাশটা আরও খানিকটা চাপা। সেটাই মূল প্রবেশ পথ বিল্ডিংয়ের।
লোহার কলাপসিবল গেটের চর্তুদিকে ঝুলছে বোর্ড। তাতে এক-একটা হোটেলের নাম লেখা। মোট ৬! অর্থাৎ পুরনো সেই ঝরঝরে ভবনের প্রত্যেকটা তলায় হোটেল। ঘরের ভিতর থেকে ঘর, তার ভিতরে ঘর!
একেবারের গোলক ধাঁধা। ঢুকলে হারিয়ে যাওয়ার সামিল। আর পাঁচ তলা সেই ভবনের সিঁড়ি লোহার সরু বেঁকানো। কারণ স্পেস তো নেই সিঁড়ি করার। সামনে কেবল দেড় ফুটের প্যাসেজ।
খুপরি খুপরি হোটেল! নিউমার্কেটের মির্জা গালিব স্টিটে ঢুকলে অবাক হবেন বইকি! ট্রেড লাইসেন্স পেল কীভাবে? এ প্রশ্ন TV9 বাংলা তুলছে না। বরং তুলছেন খোদ দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী।