AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC নিয়ে বড় খবর, ২০ অগস্ট থেকে চালু হচ্ছে Edit অপশন, কী করতে হবে চাকরিপ্রার্থীদের?

SSC Recruitment 2026: সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, অগস্ট মাসের মধ্যেই নিয়োগ করতে হবে। সেই মতো প্রক্রিয়াও শুরু হয়। কাউন্সেলিং ও যাচাইয়ের প্রক্রিয়া চলছে। কিন্তু মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়। ওবিসি সংরক্ষণের নিয়ম বাতিল করে রাজ্য সরকার যে নতুন নিয়ম তৈরি করেছে, তা কার্যকর করার জন্যই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। 

SSC নিয়ে বড় খবর, ২০ অগস্ট থেকে চালু হচ্ছে Edit অপশন, কী করতে হবে চাকরিপ্রার্থীদের?
ফাইল চিত্র।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 19, 2026 | 9:48 PM
Share

কলকাতা: বড় খবর এসএসসি (SSC) নিয়ে। আগামী ২০ অগস্ট থেকে একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের জন্য এডিট অপশন খুলছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। আবেদনে থাকা তথ্য সংশোধনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।

জাতিগত সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে এতদিন নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল।  এবার ৭ শতাংশ ওবিসি (OBC) সংরক্ষণ ধরেই নিয়োগ প্রক্রিয়া এগোনোর ইঙ্গিত মিলল। এডিট অপশন দেওয়ার পর নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে। অর্থাৎ, ৭ শতাংশ ওবিসি (OBC) সংরক্ষণ কার্যকর রেখেই নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হতে চলেছে।

এসএসসি-র এডিট অপশন ২০ অগস্ট থেকে ২৫ অগস্ট পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে প্রার্থীরা তাদের ওবিসি-র সাব ক্যাটেগরি বা অসংরক্ষিত ক্যাটেগরি এডিট করে, পরিবর্তন করতে পারবেন।

কী হবে এডিট অপশনে?

আবেদনকারীরা, যাদের ইতিমধ্যেই কাউন্সেলিং চলছে বা হয়ে গিয়েছে, তারা এসএসসি-র ওয়েবসাইটে গিয়ে এই এডিট অপশনে ক্লিক করে ওবিসি-র সাব-সেকশনে নিজেদের সম্প্রদায় উল্লেখ করতে পারবেন। তারপর এসএসসি যাচাই করবে।

প্রার্থীদের প্রথমে লগ ইন করতে হবে। তারপর ড্রপ ডাউন মেনু থেকে এডিট অপশন সিলেক্ট করতে হবে। এবার আবেদনকারীকে তার সাব-ক্যাটেগরি উল্লেখ করতে হবে। ক্যাটেগরির ড্রপ-ডাউন মেনু থেকে নির্বাচন করার পর, প্রযোজ্য সার্টিফিকেট নম্বর এবং ইস্যুকারী কর্তৃপক্ষের নাম আলাদা আলাদা টেক্সট বক্সে দেখানোর ব্যবস্থা করতে হবে।

যদি কোনও প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে তাঁর ওবিসি সাব-ক্যাটেগরি বা ক্যাটেগরির ডিটেইল উল্লেখ না করেন, তার প্রার্থীপদ অসংরক্ষিত (জেনারেল) ক্যাটেগরি হিসাবে বিবেচিত হবে। কোনও পরিস্থিতিতেই পরবর্তীতে এ বিষয়ে কোনও আবেদন/অভিযোগ গ্রহণ করা হবে না বা সময়সীমা বাড়ানো হবে না।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, অগস্ট মাসের মধ্যেই নিয়োগ করতে হবে। সেই মতো প্রক্রিয়াও শুরু হয়। কাউন্সেলিং ও যাচাইয়ের প্রক্রিয়া চলছে। কিন্তু মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়। ওবিসি সংরক্ষণের নিয়ম বাতিল করে রাজ্য সরকার যে নতুন নিয়ম তৈরি করেছে, তা কার্যকর করার জন্যই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি।

Follow Us