Calcutta High Court: মমতার আমলে তৈরি করা সুপার নিউমেরারি পোস্ট সংক্রান্ত মামলা তুলে নিল শুভেন্দুর সরকার
Calcutta High Court News: শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় সুপার নিউমারিক পোস্ট তৈরি করে তৃণমূল সরকার। বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, আগের সরকার বেআইনিভাবে এই পোস্ট তৈরি করেছিল। তাই তারা সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিতে চাইছে।তারপরই এই পোস্ট প্রত্যাহার করে রাজ্য সরকার।

কলকাতা: সুপার নিউমারিক পোস্ট প্রত্যাহার করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে মান্যতা দিল নতুন সরকার। শারীরশিক্ষা ও কর্মশিক্ষায় সুপার নিউমারিক পোস্ট তৈরি করে তৃণমূল সরকার। বুধবার ছিল এই মামলার শুনানি। সেখানে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, আগের সরকার বেআইনিভাবে এই পোস্ট তৈরি করেছিল। তাই তারা সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিতে চাইছে।তারপরই এই পোস্ট প্রত্যাহার করে রাজ্য সরকার।
উচ্চ-প্রাথমিকে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের চাকরি দিতে অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২২ সালের মে মাসে এই পোস্টের ঘোষণা করে শিক্ষা দফতর। ক্যাবিনেটে মিটিং এ ৬৮৬১ শূন্যপদ অনুমোদন পেয়েছিল। অতিরিক্ত শূন্যপদ তৈরির পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। এরপর বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। নির্দেশ দেওয়ার সময় বিচারপতি বলেছিলেন, “বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন,”অতিরিক্ত শূন্যপদে নিয়োগ করতে হলে নতুন করে শূন্যপদ ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। রাজ্য যদি তার নির্বাহী ক্ষমতা ইচ্ছেমতো ব্যবহার করে তাহলে আদালত সেটা খতিয়ে দেখতেই পারে। কারও অধিকার খর্ব করার জন্য রাজ্য তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করতে পারে না। কর্মশিক্ষার জন্য ৭৫০ টি ও শারীরশিক্ষার জন্য ৮৫০ টি অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়।” পরে মামলা গড়ায় ডিভিশন বেঞ্চে। তারপর মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। কোর্ট বলেছিল কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে সবকিছু। দীর্ঘদিন পর ফের সেই মামলার শুনানি ছিল কোর্টে। তখনই নতুন সরকার সেই মামলা প্রত্যাহার করে নেয়।
আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, “এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল সেটা নিয়ে মামলাকারীদের দাবি ছিল এটা বেআইনি, করা যায় না। এরপর নতুন রাজ্য সরকার জানায় এই পোস্ট তৈরি নিয়ম মেনে হয়নি। তাই তারা মামলা প্রত্যাহার করবে।”
