
#WATCH | Delhi | Opposition parties hold a protest demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan. NDA MPs hold a counter-protest against the Opposition, alleging them of derailing the discussion by putting pre-conditions. pic.twitter.com/dMqfqHznPX
— ANI (@ANI) July 23, 2026
রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোতে SIB-র জন্য প্রায় ৫০ একর জমি চেয়েছে কেন্দ্র। জমি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে নবান্ন। বিশেষত ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারির জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
সরকারি কর্মচারিদের ডিএ (DA) মামলা চলছিল সুপ্রিম কোর্টে। সেই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেশের সর্বোচ্চ আদালতে জমা দিল রাজ্য (West Bengal Goverment)। বকেয়া ডিএ (DA) মেটাতে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। কোর্টে জানানো হয়েছে, বকেয়া ডিএ (DA)-র ১০০ শতাংশর বদলে ৮৫ শতাংশ মেটাতে চায় নতুন বিজেপি সরকার।
আরও পড়ুন: ১০০ শতাংশ DA নয়, ৮৫ শতাংশ দিতে পারবে নতুন সরকার, সুপ্রিম কোর্টে জমা পড়ল স্ট্যাটাস রিপোর্ট
দিল্লিতে ছাত্র আন্দোলনের মাঝেই এবার যুবসমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। নিট প্রশ্নফাঁসের (NEET 2026) অভিযোগ নিয়ে আগেই প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আরও একবার সেই আশ্বাস দিলেন তিনি। তাঁর কথায়, যুবসমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনও কিছুই নয়। একইসঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট (Fast Track Court) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন মোদী।
#WATCH | Delhi: MPs from both, the NDA and INDIA bloc are protesting at Makar Dwar inside the Parliament premises. pic.twitter.com/P5IElPjlot
— ANI (@ANI) July 23, 2026
মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।
আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বহরমপুরে রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। গত শুক্রবার বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনায় ৪ শিশু-সহ ৫ জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে মুর্শিদাবাদ পৌঁছাবেন শুভেন্দু। মৃতের পরিবারের পাশাপাশি আহতদের সঙ্গেও দেখা করবেন বলে খবর। এরপর হুগলির গুপ্তিপাড়ায় যাবেন। উল্টোরথের আগের দিন ভান্ডার লুটের অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে, ককরোচদের বিক্ষোভের জেরে আজও উত্তাল হতে পারে দিল্লি। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ।