রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট। ছাত্র ও বহিরাগতদের সংঘর্ষে আহত হন দু পক্ষের বেশ কয়েকজন। ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তোলে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত নামক সংগঠন। রাতে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। সোমবার সকাল থেকে ওই প্রতিষ্ঠানের পরিস্থিতি থমথমে।
অন্যদিকে, বোলপুরে বিজেপি নেতা খুনের ঘটনায় ১২ ঘণ্টা পরও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজেপি নেতা চন্দন ভোলার মৃত্যুর ঘটনায় তদন্তভার নিতে পারে সিআইডি।
কলকাতায় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কী কী বললেন মুখ্যমন্ত্রী?
কলকাতায় পালিত হবে ‘ভারত শক্তি সপ্তাহ’। ৪ দিন ধরে পালন করা হবে। প্রধানমন্ত্রী চাইছেন এখানে পালন করা হোক। আমাদের পক্ষ থেকে ৪ জন মন্ত্রী বৈঠকে যোগ দিয়েছিলেন। প্রাথমিক কাজ হয়েছে। অশোকনগরে তেল উত্তোলনের কাজ ভালভাবে সম্পন্ন হয়েছে।
নতুন ইউনিট স্থাপন হয়েছে।রাজ্যে অনেক ক্ষেত্রে এই দফতরের সাহায্য পেয়েছি। সুন্দরবনে ম্যানগ্রোভ গাছ রোপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আমরা টিম তৈরি করব। নতুন সরকার আসার পরে এনার্জি সপ্তাহ পালন করলে অনেক বিনিয়োগ আসবে।কর্মসংস্থান হবে।
চাকরিহারাদের বিক্ষোভে উত্তাপ বাড়ছে বিকাশ ভবন চত্বরে। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। পুলিশের কথা শুনে রাস্তায় বসে পড়েছেন বিক্ষুব্ধরা। তাঁরা বলছেন, “আমরণ অনশন চলবে। প্রশাসনিক আধিকারিক এলে, সদুত্তর পেলে বিক্ষোভ উঠবে।”
সুভাষ সরকারের রাস্তা আটকালেন আন্দোলনকারীরা। আইসিটি কম্পিউটার ষষ্ঠ এবং সপ্তম ফেজের আন্দোলনকারীরা ঘেরাও করেন সুভাষ সরকারকে। তাঁদের অভিযোগের কথা গাড়িতে বসে শোনেন বিজেপি নেতা। পরে সেই গাড়ি বিকাশ ভবনের সামনে দিয়ে যেতে দেন আন্দোলনকারীরা।
ফের নিয়োগের দাবিতে রাজপথে শিক্ষকরা। করুণাময়ীতে বিকাশভবনমুখী চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। পুলিশি বাধার মুখে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন আইসিটি ঐক্যমঞ্চের আন্দোলনকারীরা। স্তব্ধ করুণাময়ী চত্বর। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে চলছে তুমুল ধস্তাধস্তি।
অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান প্রদান অনুষ্ঠানে গিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনাদের সরকার আপনাদের জন্য আগামী বাজেটে আরও বেশি ভাববে। ভরসা রাখবেন নরেন্দ্র মোদীর উপরে আর নরেন্দ্র মোদীর আশীর্বাদধন্য শুভেন্দুর উপরে।”
রবিবারের পর সোমবার সকাল থেকে থমথমে এসআরএফটিআই (SRFTI)। রবিবার রাত পর্যন্ত উত্তপ্ত ছিল ওই প্রতিষ্ঠান। সোমবার সকাল থেকে দেখা গেল, প্রতিষ্ঠানের গেটে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই ধরনের ঘটনা কখনও কাম্য নয় বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের উপাচার্য।