কলকাতা: আজ (বুধবার) বিজয়া দশমী। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। দুর্গাপুজোর নিরঞ্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। এদিকে, বিভিন্ন জায়গায় বামেদের বুকস্টল ভাঙা নিয়ে চলছে চাপানউতোর। আবার ককরোচদের আন্দোলনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোরবাগানে দুর্ঘটনায় মৃতদের মধ্যে কয়েকটি পরিবারের সঙ্গে গতকাল দেখা করেছেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য তুলে দেন। এদিন বাকি পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করছেন। আবার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভিডিয়ো ও মিথ্যা তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।
দেখুন লাইভ টিভি-
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
21 Oct 2026 11:14 PM (IST)
মানুষের ভুলে চোরবাগানের ঘটনা, পরেরবার আগে থেকে ব্যবস্থা নেব: শুভেন্দু
হাওড়ার শ্যামপুরে গিয়ে চোরবাগানের ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মানুষের ভুলেই চোরবাগানের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরের বছর অনেক আগে থেকে সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
21 Oct 2026 08:54 PM (IST)
‘জিৎ আমার ভাই’, অভিনেতার বাড়িতে পায়েস খেলেন মুখ্যমন্ত্রী
দশমীর সন্ধ্যায় অভিনেতা জিৎ-এর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ ছিলেন সেখানে। বেরিয়ে তিনি বলেন, “জিৎ আমার ভাই। আমাকে আসতে বলেছিল। ওদের সঙ্গে দশমী কাটালাম।” নলেন গুড়ের পায়েস খেয়েছেন বলেও জানিয়েছেন শুভেন্দু।
জিৎ জানান, মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় তিনি মুগ্ধ। বোঝাই যায়নি যে একজন মুখ্যমন্ত্রী এসেছেন। মুখ্যমন্ত্রী বাবা-মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন বলেও জানান অভিনেতা।
ঘাট চত্বরে ৪ থেকে ১০টি হাইডেফিনেশন সিসিটিভি ক্যামেরা।
21 Oct 2026 12:17 PM (IST)
CM: নিহতদের পরিবারের পাশে CM
বিজয়া দশমীতে চোরবাগানে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্যের পাশাপাশি সঠিক তদন্তের আশ্বাস।
নিউ বারাকপুরের নিহত প্রিয়া সমাদ্দারের বাড়িতে যান CM।
আর্থিকভাবে কীভাবে ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো যায়, সেই ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী।
এরপর তিনি আগরপাড়ায় প্রাঞ্জল সরকার , বরানগরের চ্যাটার্জি দম্পতির বাড়িতে যাবেন। পাশাপাশি নিউটাউনেও যাবেন।
মুখ্যমন্ত্রী বলেন, “ফিরিয়ে দিতে তো পারব না। যেভাবে হোক পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করছি।” বিরোধীদের কটাক্ষের প্রশ্ন উঠতেই মুখ্যমন্ত্রী পাল্টা বলেন, “কোন বিরোধীদের কথা বলছেন? যাঁরা একবার হাসপাতালে যাননি আহতদের দেখতে, যাঁরা মর্গে যাননি! বিরোধীরা কেবল সোশ্যাল মিডিয়ায় রয়েছে।”
কাটোয়ায় একটি পুজোমণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
21 Oct 2026 10:44 AM (IST)
Jagannath Chatterjee: ভূতের গুহায় ঢুকে ‘ভূতেদের’ সঙ্গে হাত মেলালেন মন্ত্রী জগন্নাথ
বীরভূমের সিউড়িতে নিজের পাড়ায় দুর্গাপুজোর থিম ভূতের গুহায় ঢুকে ‘ভূতেদের’ সঙ্গে হাত মেলালেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
তিনি বলেন, “ঈশ্বরের আশীর্বাদে আজ যে পদে আমি, তা কিন্তু অস্থায়ী। পাড়ার ছেলে আমি, এখানেই ফুটবল খেলেছি। এইগুলোই স্থায়ী। এই স্থায়িত্ব নিয়েই বাঁচতে চাই। অস্থায়ী মোহতে আমি বাঁচতে রাজি নয়। তবে পাড়ার ছেলে হিসাবে আমি একটা কথা বলে যেতে চাই, আমি এমন কিছু কাজ করব না, যাতে আপনাদের কেউ ঢিল ছুড়ে মারে।”
তিনি আরও বলেন, “রাজ্য থেকে ভূত তাড়িয়েছি। ভূত যখন তাড়িয়েছি, ভূতের ভবিষ্যৎকে চিরস্থায়ী করার দায়িত্ব আমার ও আপনাদের।”
সিউড়িবাসীর উদ্দেশে মন্ত্রীর বার্তা, “আমাকে যত কম মন্ত্রী মন্ত্রী বলবেন, তত আমি আপনাদের কাছে থাকব। সিউড়িতে যদি আমাকে মন্ত্রী হয়ে থাকতে হয়, এর চেয়ে দুভার্গ্য আমার আর নেই।”
সকাল থেকে কোচবিহারের বড়দেবী মন্দিরে ছিল মহিলাদের ভিড়।
নিয়ম মেনে বড়দেবী মন্দিরের মূল গেট খুলে দেওয়ার পরে দেবী দুর্গার পায়ে সিঁদুর ছুঁইয়ে নিজেরা সিঁদুর খেলেন মহিলারা।
দশমীর সকালে প্রতি বছর মন্দিরের কাছে যমুনা দিঘিতে হয় বড়দেবীর নিরঞ্জন। তার আগে কোচবিহারের মহিলারা এভাবে সিঁদুর খেলায় মেতে ওঠেন।