AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুজোয় বৃষ্টির শঙ্কা কাটল কি?

পুজোয় বৃষ্টির শঙ্কা কাটল কি?

বৈশালী পাল

|

Updated on: Oct 20, 2026 | 5:12 PM

Share

সপ্তমীর হঠাৎ বৃষ্টির পর অষ্টমীতেই ফিরেছিল স্বস্তি, নবমীতেও রোদ ঝলমলে আকাশ। দশমীর ভাসান বা সিঁদুর খেলার সময় কি নতুন করে বৃষ্টির কোনও ভ্রূকুটি রয়েছে? সামনেই আবার কোজাগরী লক্ষ্মীপুজো, সেই দিনই বা কেমন থাকবে বাংলার আবহাওয়া? হাওয়া অফিসের লেটেস্ট আপডেটে লুকিয়ে রয়েছে বড় চমক, জেনে নিন বিস্তারিত খবর।

সপ্তমীর হঠাৎ বৃষ্টির পর অষ্টমীতেই ফিরেছিল স্বস্তি। আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। আইএমডি (IMD)-র লেটেস্ট আপডেট জানাচ্ছে, পুজোয় বৃষ্টির আর কোনও বাগড়া থাকছে না। আগামী ২৫ তারিখ অর্থাৎ কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত গোটা রাজ্য জুড়েই চলবে শুকনো আবহাওয়া।

কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলা এবং দার্জিলিং, জলপাইগুড়ি থেকে মালদা-সহ উত্তরবঙ্গের সর্বত্র আকাশ একেবারে মেঘমুক্ত থাকবে।

অর্থাৎ, দশমীর ভাসান বা লক্ষ্মীপুজোর আনন্দে বৃষ্টি আর খলনায়ক হচ্ছে না। ছাতা বা রেনকোট বাড়িতে রেখেই নিশ্চিন্তে প্যান্ডেল হপিংয়ের আনন্দে মাতুন।

Published on: Oct 20, 2026 05:12 PM

Follow Us