AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬ করোনা রোগীর

সে দেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে করোনা (COVID-19) রোগীদের।

অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৬ করোনা রোগীর
প্রতীকী চিত্র
| Updated on: Dec 07, 2020 | 6:48 PM
Share

পেশোয়ার: অক্সিজেনের অভাবে পাক সরকারি হাসপাতালে প্রাণ হারালেন ৬ জন করোনা রোগী। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ২০০ জন। ইতিমধ্যেই সেই হাসপাতালের দায়িত্বে থাকা ডিরেক্টর-সহ ৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে সেই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে। করোনা (COVID-19) আক্রান্তদের মধ্যে ৫ জন ভর্তি ছিলেন কোভিড আইসোলেশন ওয়ার্ডে। বাকি ১ জন ছিলেন আইসিইউতে।

সে দেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে করোনা (COVID-19) রোগীদের। কিন্তু কেন অভাব হল অক্সিজেনের? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সেই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সালিম ঝাগরা প্রশ্ন তুলেছেন, “হাসপাতালে সন্ধেয় ৮ টা থেকে অক্সিজেনের অভাব হলেও কেন রাত ১২ টা পর্যন্ত সেই সমস্যার সমাধান করা হল না?”

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! দেশে শীঘ্রই আসছে করোনা প্রতিষেধক: মোদী

ঝাগরা এ-ও জানিয়েছেন, হাসপাতালের বেশ কয়েক জন স্বাস্থ্যকর্মী সেদিন হাসপাতালে উপস্থিত ছিলেন না। এমনকি চাঞ্চল্যকর ভাবে এমারজেন্সির কর্মীরাও ছিলেন না হাসপাতালে। হাসপাতালে এই অক্সিজেনের (Oxygen) অভাবের ফলে প্রায় ২০০ জন রোগী প্রভাবিত হয়েছেন। যাদের মধ্যে ১০০ জনই করোনা আক্রান্ত। ইতিমধ্যেই পাকিস্তানে করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?