AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: ট্রাম্পকে ‘বুদ্ধি’ দেবেন শ্রীরাম! আমেরিকার মসনদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত

Donald Trump: এই হবু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান, 'সরকারের কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলি তিনিই নির্ধারণ করবেন। এছাড়াও, রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই'।

Donald Trump: ট্রাম্পকে 'বুদ্ধি' দেবেন শ্রীরাম! আমেরিকার মসনদে আরও এক ভারতীয় বংশোদ্ভূত
Image Credit: PTI
| Updated on: Dec 24, 2024 | 10:45 PM
Share

ওয়াশিংটন ডিসি: ভারতীয় বংশোদ্ভূততে মন ট্রাম্পের। আমেরিকার নতুন প্রশাসনে কৃত্তিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে পরামর্শদাতা হিসাবে দেখা যাবে এই ব্যক্তিকে। নাম শ্রীরাম কৃষ্ণন। কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে হোয়াইট হাউসের নীতি নির্ধারণে সিনিয়র অ্যাডভাইজার হিসাবে কাজ করবেন তিনি।

এই প্রসঙ্গে হবু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানান, ‘সরকারের কৃত্তিম বুদ্ধিমত্তা সংক্রান্ত নীতিগুলি তিনিই নির্ধারণ করবেন। এছাড়াও, রাষ্ট্রপতির বিশেষ উপদেষ্টা হিসাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই’।

উল্লেখ্য, শ্রীরাম কৃষ্ণনের জন্ম চেন্নাইয়ে। খুবই সাদামাটা পরিবারে বড় হয়ে ওঠা। পড়াশোনাও করেছেন এ দেশেই। তামিলনাড়ুর এস আর এম ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তথ্য প্রযুক্তি নিয়ে স্নাতকের ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ২০০৫ সালে মাত্র ২১ বছর বয়সেই চলে যান আমেরিকায়।

২০০৫ সাল থেকে মাইক্রোসফ্টের আওতায় কাজ করতে শুরু করেন তিনি। একদা টুইটার, ইয়াহু, ফেসবুক-এর মতো নামী টেক সংস্থাতেও কাজ করেছিলেন তিনি।

সাধারণ কর্পোরেট কর্মী হয়ে কীভাবেই বা রাজনৈতিক যোগসূত্র তৈরি করলেন শ্রীরাম, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। জানা যায়, টেসলা কর্তা ইলন মাস্কের সঙ্গে বেশ গলায় গলায় বন্ধুত্ব এই ভারত বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারের। টুইটার থেকে এক্সে পরিণত হওয়ার সময়কালে মাস্কের সঙ্গে কাজ করেছিলেন তিনি। আর থেকেই সম্পর্ক হয়েছিল মসৃণ।

মার্কিন মুলুকে সদ্য নির্বাচিত রিপাবলিকানের জয়ের নেপথ্যে কারিগর যে টেসলা কর্তা ইলন মাস্ক, তা সর্বজন সম্মত । আর সেই মাস্কের হাত ধরেই ট্রাম্পের সঙ্গে নাকি সখ্যতা বাড়ে শ্রীরামের। আর তারপরেই জুটল বিশেষ উপদেষ্টার পদ। এই ভারতীয় বংশোদ্ভূতকে বেশ পছন্দও করেন ট্রাম্প।

Follow Us
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
কোটি কোটি লেনদেন, সোনা পাপ্পুর সঙ্গে কী সম্পর্ক ব্যবসায়ী জয় কামদারের?
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
৫০০ টাকার বান্ডিল হাতে অর্থ বিলি তৃণমূল নেতার, ভিডিয়ো ভাইরাল
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
'আমরা সত্যিই অবাক হয়ে গিয়েছি', কলকাতায় এসে কেন বললেন স্মৃতি
ভোটবঙ্গে কার্পেট বম্বিংয়ে যোগী
ভোটবঙ্গে কার্পেট বম্বিংয়ে যোগী
ইডি দফতরে ডাক I-PAC -র ডিরেক্টরকে, হাজিরা দিলেন?
ইডি দফতরে ডাক I-PAC -র ডিরেক্টরকে, হাজিরা দিলেন?
প্রতি মাসে মোটা টাকার লেনদেন, কলকাতা পুলিশের ডিসির ছেলেকেও তলব ED-র
প্রতি মাসে মোটা টাকার লেনদেন, কলকাতা পুলিশের ডিসির ছেলেকেও তলব ED-র
মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি, কে হামলা করল?
মিটিং সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি, কে হামলা করল?
ইরানের জাহাজে গাইডেড মিসাইল দিয়ে হামলা, ভিতরে ঢুকে কী করল মার্কিন সেনা
ইরানের জাহাজে গাইডেড মিসাইল দিয়ে হামলা, ভিতরে ঢুকে কী করল মার্কিন সেনা
'সব গুন্ডা হয় ঘরে ঢুকে যাবে নাহলে উপরে চলে যাবে...', হুঙ্কার রাজনাথের
'সব গুন্ডা হয় ঘরে ঢুকে যাবে নাহলে উপরে চলে যাবে...', হুঙ্কার রাজনাথের