Tarique Rahman Education Qualification: হাসিনা গ্রাজুয়েট, ইউনূসের Ph.D-ও আছে, তারেক রহমান কতটা শিক্ষিত জানেন?

Bangladesh Election Results: মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে এবার নির্বাচিত সরকারের দেশ চালানোর পালা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের। এমনটাই শোনা যাচ্ছে। হবু প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত জানেন?

Tarique Rahman Education Qualification: হাসিনা গ্রাজুয়েট, ইউনূসের Ph.D-ও আছে, তারেক রহমান কতটা শিক্ষিত জানেন?
তারেক রহমান।Image Credit source: PTI

|

Feb 13, 2026 | 11:38 AM

ঢাকা: বাংলাদেশে নতুন হাওয়া। ক্ষমতায় আসছে বিএনপি। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে এবার নির্বাচিত সরকারের দেশ চালানোর পালা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের। এমনটাই শোনা যাচ্ছে। হবু প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত জানেন?

দীর্ঘ ১৭ বছর লন্ডনে কাটিয়েছেন তারেক রহমান। সেখানে তিনি নাকি নিজস্ব সংস্থা শুরু করেছিলেন। তবে নির্বাচনের হলফনামায় তারেক রহমান তাঁর পেশা হিসাবে উল্লেখ করেছিলেন রাজনীতি। ওই হলফনামাতেই তারেক রহমান উল্লেখ করেছেন যে তিনি উচ্চ মাধ্যমিক পাশ।  তারেকের মা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও খুব একটা পড়াশোনা করতে পারেননি। অষ্টম শ্রেণি পাশ ছিলেন তিনি। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তিনি আর পড়াশোনা করতে পারেননি।

সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্নাতক পাশ ছিলেন। ছোট থেকেই হাসিনা খুব মেধাবী ছিলেন। ১৯৬৫ সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন শেখ হাসিনা। এছাড়াও রাশিয়া সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি সহ বিশ্বের একাধিক দেশের  বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডক্টরেট ডিগ্রি পেয়েছিলেন তিনি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস আবার নোবেলজয়ী অর্থনীতিবিদ। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা তাঁর। এরপর স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পিএইচডি করেন ব্রিটেনের  ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে।