AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Rules: ভারত দখল করবে কী, বাংলাদেশকে বাঁচাতে বিদেশ ভ্রমণেই ‘না’ করে দিলেন ইউনূস!

Bangladesh: বাংলাদেশের সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণে 'না' ইউনূস সরকারের। জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলেই জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত ৯ ডিসেম্বর এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

Bangladesh Rules: ভারত দখল করবে কী, বাংলাদেশকে বাঁচাতে বিদেশ ভ্রমণেই 'না' করে দিলেন ইউনূস!
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Updated on: Dec 12, 2024 | 7:43 AM
Share

ঢাকা: প্রতিবেশী দেশে অস্থির পরিস্থিতি। অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে এপার বাংলাতেও। বাংলাদেশি মৌলবাদীরা হুমকি দিচ্ছে বাংলা-বিহার-ওড়িশা দখলের। কখনও আবার চারদিনেই কলকাতা দখল বা সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু ভারতও তো বিদেশ। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তো বিদেশ যেতেই বারণ করছে!

বাংলাদেশের সরকারি কর্মীদের বিদেশ ভ্রমণে ‘না’ ইউনূস সরকারের। জাতীয় স্বার্থ ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়া যাবে না বলেই জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত ৯ ডিসেম্বর এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

ইউনূস সরকারের তরফে জানানো হয়েছে, সাধারণভাবে বিদেশ ভ্রমণে উৎসাহ দেওয়া হচ্ছে না। যদি বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকে, তবে সরকারি কর্মীদের আগেই বছরের সম্ভাব্য বিদেশ ভ্রমণের তালিকা জমা দিতে হবে। বিনোদনের জন্য বিদেশ ভ্রমণ বাতিল করতে বলা হয়েছে। শিক্ষা সংক্রান্ত কারণে দীর্ঘমেয়াদী ছুটিতেও যেতে বারণ করা হয়েছে।

এর পাশাপাশি অত্যন্ত প্রয়োজনে বা জাতীয় স্বার্থ ছাড়া একই মন্ত্রকের উপদেষ্টা ও সচিবকে একসঙ্গে ভ্রমণ না করতে বলা হয়েছে। জাতীয় স্বার্থে ভ্রমণ হলেও, তার সুস্পষ্ট কারণ জানাতে হবে। সরকারি টাকায় যথাসম্ভব বিদেশ ভ্রমণ এড়ানোর কথা বলা হয়েছে।

সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
সাড়ে ৬ লক্ষ টাকা বরাদ্দ, তাও পাচ্ছেন না! ক্ষোভে ফুঁসছে ওরা
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
আদালত অবমাননার নোটিস পেলেন নন্দিনী চক্রবর্তী ও প্রভাত মিশ্র
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
বাংলার মানুষের 'বিবেকের' উপর ভরসা সুষমা-কন্যার, কী বললেন?
দোরগোড়ায় ভোট, তৃণমূলের ব্লক সভাপতি আর বিধায়কের মধ্যে কী চলছে রায়নায়?
দোরগোড়ায় ভোট, তৃণমূলের ব্লক সভাপতি আর বিধায়কের মধ্যে কী চলছে রায়নায়?
বাংলার বাড়ির টাকা কোথায় যাচ্ছে? শোরগোল মালদহে
বাংলার বাড়ির টাকা কোথায় যাচ্ছে? শোরগোল মালদহে
মায়ের চোখ বিক্রির অভিযোগে ধৃত, জামিন পেয়ে কী বলছেন ছেলে?
মায়ের চোখ বিক্রির অভিযোগে ধৃত, জামিন পেয়ে কী বলছেন ছেলে?
ভোটারকে টুকরো টুকরো করে কেটে খুন, ধৃত BLO, কারণ খুঁজছে পুলিশ
ভোটারকে টুকরো টুকরো করে কেটে খুন, ধৃত BLO, কারণ খুঁজছে পুলিশ
শুনানিতে গরহাজির ৬ লক্ষ ২৫ হাজার, কত নাম বাদ যাবে চূড়ান্ত তালিকায়?
শুনানিতে গরহাজির ৬ লক্ষ ২৫ হাজার, কত নাম বাদ যাবে চূড়ান্ত তালিকায়?
ইমাম-মোয়াজ্জেম ভাতা নিয়ে রাজ্যকে তোপ অধীরের
ইমাম-মোয়াজ্জেম ভাতা নিয়ে রাজ্যকে তোপ অধীরের
ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডলের যোগ দিলেন তৃণমূলে
ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডলের যোগ দিলেন তৃণমূলে