AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Measles Outbreak: বাংলাদেশে ৫০০ শিশুর মৃত্যু! জেনে বুঝে ভয়ঙ্কর ‘সর্বনাশ’ করে দিয়ে গেলেন ইউনূস?

Measles Deaths Bangladesh: বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ছিলই। তা মোকাবিলা করতে টিকাকরণের দরকার। তবে পূর্ববর্তী মহম্মদ ইউনূস সরকার টিকার ঘাটতি নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। হামে শিশু মৃত্যু নিয়ে ঢাকায় নানা বিক্ষোভ কর্মসূচিও হচ্ছে।  

Bangladesh Measles Outbreak: বাংলাদেশে ৫০০ শিশুর মৃত্যু! জেনে বুঝে ভয়ঙ্কর 'সর্বনাশ' করে দিয়ে গেলেন ইউনূস?
বাংলাদেশে মহামারির আকার নিচ্ছে হাম।Image Credit: PTI
| Updated on: May 24, 2026 | 7:49 PM
Share

ঢাকা: ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে (Bangladesh)। ঘরে ঘরে মৃত্যুর খবর, শোকের কান্না। বাংলাদেশে হাম (Measles) ও হামের উপসর্গে শিশুমৃত্যু (Child Death) হচ্ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। হাম পরিস্থিতি এমন পর্যায়ে কেন পৌঁছল- তা জানতে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health Organization)-র কাছে  ‘স্বাধীন তদন্ত’ করার অনুরোধ করেছে বাংলাদেশের নতুন বিএনপি সরকার।

বাংলাদেশে হাম পরিস্থিতি-

বিবিসি বাংলার তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ৮৬ জনের। হাম উপসর্গ নিয়ে মারা গিয়েছে ৪২৬টি শিশু। দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজারেরও বেশি শিশু। হাম মহামারির রূপ নিতেই, পরিস্থিতি মোকাবিলায় সরকার  ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ব্যাপক টিকাদানের উদ্যোগ নিয়েছে।

তদন্তের দাবি-

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বিবিসি বাংলাকে বলেন, “আমরা কাউকে ঢালাও দোষারোপ করতে চাই না বা কাউকে এককভাবে দায়ও দিতে চাই না। তবে ভুলের যেন পুনরাবৃত্তি না হয়, সেই জন্য হাম পরিস্থিতি কেন এমন হল, সেটা জানা দরকার। সেজন্যই স্বাধীন তদন্তের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কে আমরা অনুরোধ করেছি। তারাও আগ্রহ দেখিয়েছে”।

ইউনূসের দোষেই ৫০০ শিশুর মৃত্যু?

এদিকে, হাম পরিস্থিতি নিয়ে ইউনিসেফ (UNICEF) সরাসরি আগের অন্তর্বর্তী সরকার অর্থাৎ মহম্মদ ইউনূসের (Muammad Yunus)  সরকারকেই দোষারোপ করেছে। ঢাকায় সাংবাদিক সম্মেলন করে তারা জানিয়েছিল, হাম পরিস্থিতি নিয়ে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তারা অন্তত পাঁচটি চিঠি দিয়েছিল এবং এছাড়া বিভিন্ন বৈঠকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল।

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ছিলই। তা মোকাবিলা করতে টিকাকরণের দরকার। তবে পূর্ববর্তী মহম্মদ ইউনূস সরকার টিকার ঘাটতি নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। হামে শিশু মৃত্যু নিয়ে ঢাকায় নানা বিক্ষোভ কর্মসূচিও হচ্ছে।

তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রাক্তন বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা. সায়েদুর রহমান  ইউনিসেফের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

এদিকে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বাস্থ্য বিভাগের প্রাক্তন পরিচালক বেনজির আহমদ বলছেন, অন্তর্বর্তী সরকারের দোদুল্যমানতা ও সিদ্ধান্ত গ্রহণে দেরিই এই পরিস্থিতির জন্য প্রাথমিকভাবে দায়ী। কিন্তু বর্তমান সরকারের সময়ে মহামারি শুরু হওয়ার পরে, এটাকে হালকাভাবে নেওয়ার কারণে অনেক মৃত্যু প্রতিরোধ করা যায়নি।

সরকারের তদন্ত-

হামের টিকার সঙ্কট এবং হামে শিশুমৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সরকার। কেন এত শিশুর মৃত্যু হল, এর জন্য কারও কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য সচিব।

বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্তও। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে দেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনার তদন্তে কেন কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

Follow Us