AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: হাসিনার পতনের ‘মূল চক্রী’ ছাত্রনেতা নাহিদের ব্যাঙ্কে কত টাকা রয়েছে জানেন? শুনলে চমকে যাবেন…

Bangladesh: তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের পডুয়া। তারপর হলেন হাসিনা-বিরোধী আন্দোলনের মুখ। কেউ কেউ বলে থাকেন, হাসিনার পতনের অন্যতম কারণই এই নাহিদ ইসলাম। সেই আন্দোলনে রেশ থামার পর তদারকি সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন নাহিদ।

Bangladesh: হাসিনার পতনের 'মূল চক্রী' ছাত্রনেতা নাহিদের ব্যাঙ্কে কত টাকা রয়েছে জানেন? শুনলে চমকে যাবেন...
প্রতীকী ছবিImage Credit: PTI
| Updated on: Mar 01, 2025 | 8:34 PM
Share

ঢাকা: একটা সৎ রাজনীতিকের পরিচয় কি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? নাহিদের কাছে হয়তো সেটাই। তাই জন্য দল গঠনের ঘণ্টাখানেকের মধ্যে সমাজমাধ্যমের সামনে খুলে দিলেন নিজের আর্থিক তহবিলের খতিয়ান।

তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের পডুয়া। তারপর হলেন হাসিনা-বিরোধী আন্দোলনের মুখ। কেউ কেউ বলে থাকেন, হাসিনার পতনের অন্যতম কারণই এই নাহিদ ইসলাম। সেই আন্দোলনে রেশ থামার পর তদারকি সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন নাহিদ। তবে মাস কয়েকের মধ্য়েই ‘বিপ্লব সাফল্যে’ ভরা জীবন ছেড়ে এখন কাদা-মাটির রাজনীতিতে বাংলাদেশের ছাত্র-নেতা নাহিদ ইসলাম।

সেই সূত্র ধরেই পদ্মা পাড়ের দেশে তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দল। নাম জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী আন্দোলন মঞ্চ ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গঠন হয়েছে এই নতুন দল। সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগেই শুক্রবার আত্মপ্রকাশ হল দলের। আহ্বায়ক পদ গেল ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তারপরই নিজের ব্যাঙ্কের লেনদেনের খতিয়ান সমাজমাধ্যমে তুলে ধরলেন তিনি।

কী দেখা গেল সেই খতিয়ানে? সমাজমাধ্য়মে তিনি লিখলেন, ‘উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পাই। তারপর ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলি। আপাতত সেই অ্যাকাউন্টেই ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে তুলে ধরলাম।’

এরপরই তিনি লিখলেন, ‘উপদেষ্টা হিসাবে দায়িত্বগ্রহণের পর কোনও আলাদা জমি-বাড়ি করিনি। সেই সময়কালে আমার ব্যাঙ্কে জমা পড়ে মোট ১০ লক্ষ ৬ হাজার ৮৮৬ টাকা। যার মধ্যে ৯ লক্ষ ৯৬ হাজার ১৮৮ টাকা তুলে ফেলেছি।’

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...