AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh PM Tarique Rahman: হাসিনা বাংলাদেশে ফেরার আগেই ভারতে পা রাখবেন তারেক রহমান? জোর জল্পনা

India-Bangladesh: ১৮ তম ব্রিকস সামিট হতে চলেছে ভারতে। আগামী ১২-১৩ সেপ্টেম্বর এই সামিট হতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির প্রধান তারেক রহমান।  মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার পর তা ধীরে ধীরে বদলাচ্ছে। 

Bangladesh PM Tarique Rahman: হাসিনা বাংলাদেশে ফেরার আগেই ভারতে পা রাখবেন তারেক রহমান? জোর জল্পনা
ভারতে আসবেন তারেক রহমান?Image Credit: Getty Image & PTI
| Updated on: Aug 14, 2026 | 1:07 PM
Share

নয়া দিল্লি: ভারত বাংলাদেশের সম্পর্ক বদলাচ্ছে আবার। তিক্ততা নয়, মধুর হবে দুই দেশের সম্পর্ক? সূত্রের খবর, ভারতে শীঘ্রই আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শোনা যাচ্ছে, ব্রিকস সামিটের আগেই দেখা হতে পারে দুই দেশের প্রধানমন্ত্রীর।

সূত্রের খবর, দিল্লি ও ঢাকার মধ্যে কথা চলছে। প্রধানমন্ত্রী স্তরে সাক্ষাৎ নিয়ে কথা হচ্ছে। ব্রিকস সামিটের আগেই, চলতি মাসের শেষভাগে বা সেপ্টেম্বর মাসের শুরুতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে আসতে পারেন। নিউজ ১৮-র প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

১৮ তম ব্রিকস সামিট হতে চলেছে ভারতে। আগামী ১২-১৩ সেপ্টেম্বর এই সামিট হতে চলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির প্রধান তারেক রহমান।  মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলেও, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসার পর তা ধীরে ধীরে বদলাচ্ছে।

নির্বাচনে জেতার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তবে তারেক রহমান এখনও ভারতে আসেননি। তিনি মালয়শিয়া ও চিন সফরে গিয়েছিলেন। অন্যদিকে, ঢাকা ও ইসলামাবাদের মধ্যেও সম্পর্কে গতি আসছে, শোনা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট কিনতে পারে।

২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পর থেকেই বাংলাদেশ ক্রমাগত চাপ সৃষ্টি করছিল হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। সম্প্রতি শেখ হাসিনা নিজেই জানিয়েছেন যে তিনি চলতি বছরের শেষভাগে বাংলাদেশে ফিরে যাবেন। ফলে বাংলাদেশের সঙ্গে টানাপোড়েনও মিটবে। সম্প্রতি বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীও তারেক রহমানের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়ে তিনি দুই দেশের সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন। তারপরই কি ভারতে আসতে রাজি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী?

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা