
ভিয়েনা: ব্যাপস স্বামীনারায়ণ সংস্থার বড় উদ্যোগ। অস্ট্রিয়ার ভিয়েনায় ব্যাপস (BAPS) ও রাষ্ট্রপুঞ্জের তরফে মিলিতভাবে এক বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হল। এই অনুষ্ঠান দুটি ঐতিহাসিক মাইলফলক গড়ে। প্রথমত, রাষ্ট্রপুঞ্জের ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিলের সঙ্গে ব্যাপসের অংশীদারিত্বের সম্পর্ক এবং দ্বিতীয়ত, নিউ ইয়র্কের ওয়ার্ল্ড পিস সামিটে প্রমুখ স্বামী মহারাজের ভাষণ দেওয়ার ২৫ বছর পূর্তি।
ওই অনুষ্ঠানে আফগানিস্তান, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়শিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও আমেরিকার কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপুঞ্জের এই অনুষ্ঠানে ভারতীয় মিশনের কাউন্সিলর বিক্রমজিৎ দুগ্গাল ব্যাপস ও রাষ্ট্রপুঞ্জের উদ্যোগকে প্রশংসা করেন। রাষ্ট্রপুঞ্জের অ্যাটোমিক এনার্জি এজেন্সির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর জেনারেল পেরি লিন জনসনও অনুষ্ঠানের উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, “ব্যাপস ভিয়েনায় রাষ্ট্রপুঞ্জের কমিউনিটিকে একসঙ্গে এনেছে“। ইউক্রেনে রিফিউজিদের সাহায্য থেকে শুরু করে আমেরিকায় ব্যাপসের নানা কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ” ব্যাপসের কাজ শুনে মনে হয় যেন আমি বাড়িতে রয়েছি।”
প্যারিসের বুসি সেন্ট জর্জের মেয়র ইয়ান ডুবোসও ব্যাপসের ভূমিকা ও বিস্তারের প্রশংসা করেন। প্যারিসে ব্যাপসের নতুন মন্দির তৈরির উদ্যোগকেও সাধুবাদ জানান। বলেন, “স্থানীয় কমিউনিটির মধ্যে ব্যাপসের কাজ তুলে দেখায় যে আধ্যাত্মিকতা ও সেবা একসঙ্গেই হতে পারে।”
আবু ধাবির ব্যাপস হিন্দু মন্দিরের প্রধান, ব্রহ্মবিহারীদাস স্বামী বক্তব্য রাখেন “পিস থ্রু পার্টনারশিপ” বিষয়ে। শেষে মহন্ত স্বামী মহারাজের আশীর্বাদে এই অনুষ্ঠানে ইতি টানা হয়। ব্যাপসের এক্সার্নাল রিলেশনের প্রধান রিনা আমিন বলেন, “আমরা ব্যাপসের ভলান্টিয়ার হিসাবে আগামিদিনেও মানবতার সেবায় ভাল উদ্যোগে কাজ করতে চাই এবং অংশীদারিত্বে থাকতে চাই।”