AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained: দুর্নীতির পাঁকে ডুবে চিনের অস্ত্র উৎপাদন, লোকসানে জেরবার শি জিনপিং

চিনা সেনার ভাঁড়ারে করুণ দশা। ধুলো জমছে মিসাইল-যুদ্ধবিমানে। কিনতে চাইছে না কেউ। ব্যাপক দুর্নীতিতে অস্ত্রের মান তলানিতে। চিনা সরকার যতই তাদের আর্থিক উন্নতির ঢাক পেটাক না কেন, তার ভিতরটা যে কতটা ফাঁপা, সেটাই এবার প্রকাশ্যে চলে এল এক রিপোর্টে। একের পর এক চিনা অস্ত্র নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করছে বহুদিনের বিশ্বস্ত ক্রেতা দেশগুলি। অথচ, রুশ-ইউক্রেন বা ইজরায়েল-গাজা যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বজুড়েই অস্ত্রের এখন রমরমা চাহিদা। আফ্রিকার একাধিক দেশের ভিতরের পরিস্থিতি-ও এখন টালমাটাল। এই অবস্থায় সস্তায় অস্ত্র কিনতে চিন অনেকের-ই প্রথম পছন্দ।

Explained: দুর্নীতির পাঁকে ডুবে চিনের অস্ত্র উৎপাদন, লোকসানে জেরবার শি জিনপিং
| Edited By: | Updated on: Dec 08, 2025 | 2:17 PM
Share

লাভের গুড় খেয়ে যাচ্ছে দুর্নীতির পিঁপড়ে। বেইমানি, ঠগদের কবলে চিনের অস্ত্র উৎপাদন শিল্প। অপারেশন সিঁদুর-এ ফেল করার পর এবার তলানিতে চিনা অস্ত্রের বিক্রি। দুর্নীতি ও লালফিতের ফাঁসে মার খাচ্ছে উৎপাদন। দেখানো হচ্ছে অস্ত্রের বিরাট মারণ ক্ষমতা, কিন্তু বাস্তবে পরীক্ষা করার সময় ফেল বহু নামিদামি অস্ত্রই। ব্যাপক লোকসানে বেকায়দায় শি জিনপিংয়ের সরকার। ‘অপারেশন সিঁদুর’ চিনা অস্ত্রের বাস্তব ক্ষমতা কতটুকু – সেটা দেখিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। ফ্রান্সের রাফালের কাছে মাথা নত করতে হয়েছিল চিনা জে-৩৫ ফাইটার জেট-কে। ফেল করেছিল চিনা রেডার, ডিফেন্স সিস্টেম-ও। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি আগলে রাখা চিনা অস্ত্রের পাঁচিল ভেঙে টুকরো টুকরো করে দেয় ভারত। আর এবার চিনা প্রতিরক্ষার অন্দরের ফাঁপা ছবিটা-ও সামনে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন