AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Clash: উড়ে আসছে শুধু ইট-পাটকেল! আনসার বাহিনী-ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত ঢাকা, আহত ৫০

Bangladesh Clash: নাহিদ ইসলাম দাবি করেছেন, আনসার বাহিনী বড় ষড়যন্ত্রের অংশ। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি। 

Bangladesh Clash: উড়ে আসছে শুধু ইট-পাটকেল! আনসার বাহিনী-ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত ঢাকা, আহত ৫০
ঢাকা সচিবালয় চত্বরে সংঘর্ষ।Image Credit: X
| Updated on: Aug 26, 2024 | 9:49 AM
Share

ঢাকা: ফের উত্তাল বাংলাদেশ। এবার ছাত্র সংঘর্ষে উত্তপ্ত হল ঢাকা। চাকরির জাতীয়করণের দাবিতে বিগত দুইদিন ধরেই বিক্ষোভ আন্দোলন করছিল আনসার সদস্যরা। রবিবার রাতে ঢাকার সচিবালয়ের কাছে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।

বাংলাদেশের প্যারামিলিটারির সহায়ক বাহিনী, আনসারের সদস্যরা চাকরির জাতীয়করণ ও স্থায়ী নিয়োগের দাবিতে রবিবার দুপুর থেকেই সচিবালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করছিল। ছাত্র নেতা তথা অন্তর্বর্তী সরকারের অন্যতম পরামর্শদাতা নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন পড়ুয়াকে আটকে রাখা হয়েছে, এই খবর পেয়েই রাত ৯টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জড়ো হয়। তারা আনসার সদস্যদের সরানোর চেষ্টা করলেই হাতাহাতি বেঁধে যায়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়ে। তুমুল মারপিট, ধস্তাধস্তি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও সেনাবাহিনী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রসঙ্গত, গতকালই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তথা অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিভাগের পরামর্শদাতা জাহাঙ্গির আলম চৌধুরী আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছিলেন। এরপর আন্দোলন তুলেও নেয় আনসার বাহিনী। কিন্তু পরিস্থিতি উত্তপ্তই ছিল। এরপরই রাতে সংঘর্ষ বাঁধে।

নাহিদ ইসলাম দাবি করেছেন, আনসার বাহিনী বড় ষড়যন্ত্রের অংশ। হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারিও দেন তিনি।  অন্যদিকে, আনসার ও ভিলেজ ডিফেন্স ফোর্সের জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানান, যারা আন্দোলন জারি রেখেছিল, তারা আনসার বাহিনীর সদস্য নয়। বহিরাগতরা অন্য পোশাকে এসে অশান্তি শুরু করে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?