AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি করার জন্য জুয়া খেলছেন…’, সাংবাদিকদের সামনেই ট্রাম্প-জেলেনস্কির নজিরবিহীন ‘কলতলার ঝগড়া’

Trump-Zelensky meet: ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বিষয়টায় হস্তক্ষেপ করেন। তিনি দাবি করেন, মতের অমিল হচ্ছে।  তবে মিডিয়ার সামনে আর বিষয়টা এগোনোর দরকার নেই। কিন্তু সেখানেই শেষ হয়নি।

'তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি করার জন্য জুয়া খেলছেন...', সাংবাদিকদের সামনেই ট্রাম্প-জেলেনস্কির নজিরবিহীন 'কলতলার ঝগড়া'
| Updated on: Mar 01, 2025 | 10:55 AM
Share

ওয়াশিংটন: হোয়াইট হাউসের ওভাল অফিসে হাই প্রোফাইল মিটিং। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উপস্থিত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। ঘিরে রয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সব প্রতিনিধিরা। একগুচ্ছ ক্যামেরা তাক করে রয়েছে তাঁদের দিকে। তার মধ্যেই রীতিমতো উত্তপ্ত বাক্যবিনিয়ম। দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে যে স্বরে কথা বললেন, তা কার্যত নজিরবিহীন।

শুক্রবার সেই বৈঠকে কোনও রফাসূত্র বেরনো তো দূরের কথা, ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিলেন কোনও চুক্তি ছাড়া ইউক্রেনের পাশে দাঁড়াবেন না তিনি। জেলেনস্কিকে তিনি স্পষ্ট ভাষায় বললেন, ‘শান্তিচুক্তি কর, নাহলে আমরা সঙ্গে থাকব না।’

ট্রাম্পকে বলতে শোনা যায়, “তোমরা খুব বিপদে আছ। আর তোমরা এই যুদ্ধে জিতবে না।” একই স্বরে জেলেনস্কিও উত্তরে বলেন, “আমরা এখনও আমাদের দেশেই আছি। আমরা দুর্বল হয়ে পড়িনি। তার জন্য আপনাদের ধন্যবাদও জানিয়েছি।” কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে ট্রাম্প সন্দেহ প্রকাশ করেন, এভাবে আলোচনা চললে আদৌ কোনও সমাধান সূত্র বেরবে কি না।

জেলেনস্কিকে এদিন ট্রাম্প আরও বলেন, “তুমি লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছ। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছ।” আমেরিকাকে অসম্মান করা হচ্ছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করিয়ে দেন, যুদ্ধের কালে কীভাবে ইউক্রেনকে সাহায্য করেছেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছি। আমরা যদি সেনা বা সরঞ্জাম দিয়ে সাহায্য না করতাম, তাহলে দু সপ্তাহেই যুদ্ধ শেষ হয়ে যেত।”

ট্রাম্পের মুখে এ কথা শোনার পর জেলেনস্কি বলেন, পুতিনের মুখেও এ কথা শুনেছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, পুতিনের থেকেও এই একই কথা শুনেছি। ততক্ষণে আমরিকার সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও অবাক। এ কেমন আলোচনা চলছে দুই রাষ্ট্রনেতার!

ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স বিষয়টায় হস্তক্ষেপ করেন। তিনি দাবি করেন, মতের অমিল হচ্ছে।  তবে মিডিয়ার সামনে আর বিষয়টা এগোনোর দরকার নেই। কিন্তু সেখানেই শেষ হয়নি। এরই মাঝে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রসঙ্গ উঠতেই ট্রাম্প বলে বসেন, ‘উনি খুব একটা স্মার্ট ছিলেন না।’ বাইডেন প্রসঙ্গে এমন বলায় কিছুটা অবাক হয়ে যান জেলেনস্কি। তবে ট্রাম্প এদিন বুঝিয়ে দেন, বাইডেন বা ওবামা নন, আসলে সাহায্য করেছেন তিনিই, তাই তাঁর কাছে ইউক্রেনের কৃতজ্ঞ থাকা উচিত।

আলোচনা শেষ হওয়ার পর এক্স মাধ্যমে একটি টুইট করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমেরিকার হাত থাকলে জেলেনস্কি কোনও শান্তিচুক্তি করবেন না। তিনি লিখেছেন, “ওভাল অফিসে বসে জেলেনস্কি আমেরিকাকে অপমান করেছেন। শান্তিচুক্তির জন্য তৈরি থাকলে তবেই ফিরে আসবেন।”

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার