Donald Trump Assassination Attempt: অল্পের জন্য বাঁচলেন মার্কিন প্রেসিডেন্টের, আগে কতবার হামলা হয়েছিল ট্রাম্পের উপরে?
Donald Trump attacks history: ওয়াশিংটন হিলটনে হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সেই নৈশভোজেই আচমকা এক বন্দুকবাজ হামলা করে। একজন সিক্রেট সার্ভিস এজেন্টের গুলি লাগে।

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে প্রাণঘাতী হামলার চেষ্টা। ওয়াশিংটন হিলটনে হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (Melania Trump)। সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance)। সেই নৈশভোজেই আচমকা এক বন্দুকবাজ হামলা করে। একজন সিক্রেট সার্ভিস এজেন্টের গুলি লাগে।
গুলি চলার শব্দ পেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ওই হোটেল থেকে বের করে আনা হয়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আপনারা জানেন, বিগত কয়েক বছরে এই প্রথম আমার উপরে হামলা হল, এমনটা নয়। পেনসিলভেনিয়ার বাটলারে, দুই বছর আগেই আপনারা জানেন। তার কয়েক মাস পর ফ্লোরিডার পাম বিচে, মৃত্যুর খুব কাছে ছিলাম।”
আগে কবে কোথায় হামলা হয়েছিল ট্রাম্পের উপরে?
পেনসিলভেনিয়া, বাটলার-
২০২৪ সালের জুলাই মাসে, যখন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ছিলেন, তখন বাটলারে একটি নির্বাচনী প্রচার সভায় ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি চলে। সিক্রেট সার্ভিস এজেন্টরা কোনওমতে ট্রাম্পকে রক্ষা করেন।
ফ্লোরিডা, মার-আ-লাগো-
ওই ঘটনার প্রায় দুই মাস পর, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ট্রাম্পের উপরে ফের হামলা হয়। মার-আ-লাগোর গল্ফ কোর্সে এক বন্দুকবাজ ধরা পড়ে।
নেভাডা, লাস ভেগাস-
২০১৬ সালের জুন মাসে লাস ভেগাসে প্রচারের সময় এক ব্যক্তি পুলিশ অফিসারের বন্দুক ছিনিয়ে ট্রাম্পের উপরে হামলা করার চেষ্টা করে। তবে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গেই ধরে ফেলে।
নর্থ ডাকোটা-
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে, নর্থ ডাকোটার অয়েল রিফাইনারি থেকে ফর্কলিফ্ট চুরি করেন এক ব্যক্তি। তিনি ফর্কলিফ্ট নিয়ে সোজা ধাক্কা মারেন ট্রাম্পের গাড়িতে।
