Narendra Modi And Trump: মোদীকে ফোন ‘বন্ধু’ ট্রাম্পের, ৪০ মিনিট ধরে কথা, হরমুজ নিয়ে কী আলোচনা হল?

অর্থাৎ ইরান, ওমান উপকূল ও মধ্য প্রাচ্য উপকূল থেকে যাতায়াত করা সমস্ত জাহাজই আটকাবে আমেরিকা। তা সে বন্ধু দেশই হোক বা শত্রু দেশ। তবে ইরান ছাড়া অন্য কোনও দেশ থেকে আসা জাহাজ, যা হরমুজ প্রণালী দিয়ে যাবে, সেই জাহাজের পথ আটকাবে না আমেরিকা। এই সবের মধ্যেই এবার ফোন এল ট্রাম্পের।

Narendra Modi And Trump: মোদীকে ফোন বন্ধু ট্রাম্পের, ৪০ মিনিট ধরে কথা, হরমুজ নিয়ে কী আলোচনা হল?
নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পImage Credit source: Meta AI

Apr 14, 2026 | 10:59 PM

নয়া দিল্লি: হরমুজ প্রণালী অবরোধ। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি। আর তার ফলে বেড়েছে দুশ্চিন্তা। এই পরিস্থিতির মধ্যেই এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়েছেন মোদী নিজেই।

প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার বন্ধু ট্রাম্প ফোন করেছিলেন। বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার কথা আলোচনা করেছি।” হরমুজ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। প্রায় চল্লিশ মিনিট ফোনে কথা হয়েছে। জানা যাচ্ছে, ফোনালাপে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই নেতাই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে একমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, “হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও সুরক্ষিত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছি।”

ইরান-ইজরায়েল ও আমেরিকার সংঘাতের জেরে এতদিন পর্যন্ত হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলতে চাইছিল না ইরান। যার জেরে বিশ্বজুড়ে চলছিল তেলের সঙ্কট। যদিও, ইরানের পক্ষ থেকে ভারতের কয়েকটি তেলবাহী জাহাজকে ছাড় হয়েছিল।

এই পরিস্থিতির মধ্যে দুই সপ্তাহের সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই রাষ্ট্র। তবে তারপরও সমস্যা বেড়েছে বই কমেনি। শান্তি চুক্তি আলোচনা ব্যর্থ হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ এবং ইরান ও তার আশেপাশের উপকূলের বন্দরগুলিতে জাহাজের ঢোকা-বেরনো বন্ধ করে দিচ্ছে। আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলবর্তী এলাকায় আসা ও বেরনো সমস্ত দেশের জাহাজই আটকানো হবে। অর্থাৎ ইরান, ওমান উপকূল ও মধ্য প্রাচ্য উপকূল থেকে যাতায়াত করা সমস্ত জাহাজই আটকাবে আমেরিকা। তা সে বন্ধু দেশই হোক বা শত্রু দেশ। তবে ইরান ছাড়া অন্য কোনও দেশ থেকে আসা জাহাজ, যা হরমুজ প্রণালী দিয়ে যাবে, সেই জাহাজের পথ আটকাবে না আমেরিকা। এই সবের মধ্যেই এবার ফোন এল ট্রাম্পের।

Follow Us