AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আবার আসব ফিরে, তবে অন্য ভাবে: ডোনাল্ড ট্রাম্প

সেই মতোই জো বাইডেনের শপথ গ্রহণের আগেই হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে মার-এ-লাগো রিসর্টেই থাকবেন ডোনাল্ড ট্রাম্প।

আবার আসব ফিরে, তবে অন্য ভাবে: ডোনাল্ড ট্রাম্প
ফাইল চিত্র
| Updated on: Jan 20, 2021 | 8:32 PM
Share

ওয়াশিংটন: আগেই জানিয়েছিলেন বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না ট্রাম্প (Donald Trump)। সেই মতোই জো বাইডেনের শপথ গ্রহণের আগেই হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এবার থেকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টেই থাকবেন ডোনাল্ড ট্রাম্প। সেই ফ্লোরিডার উদ্দেশেই পাড়ি দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।

যাওয়ার আগে আমেরিকাবাসীদের উদ্দেশে ট্রাম্প বলে গেলেন, ” অভূতপূর্ব ৪ বছর কেটেছে। আমি সারা জীবন আপনাদের জন্য যুদ্ধ করে যাব। অন্য ভাবে ফিরব।” তবে যেভাবে মার্কিন মসনদের ক্ষমতা হস্তান্তর হয়, তার ব্যতিক্রম হল এবার। বারাক ওবামার মতো বাইডেনকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানালেন না ট্রাম্প। তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়েছেন প্রাক্তনরা।

এর আগে ১৮১০ সালে থমাস জেফারসনের শপথ গ্রহণের সময় ভোর ৪ টায় হোয়াইট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জন অ্যাডামস। এই জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামসকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণই করেছিলেন না অ্যান্ড্রু জ্যাকসন। তাই জ্যাকসনের শপথ গ্রহণে ছিলেন না অ্যাডামস। ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রিচার্ড নিক্সনকে তাঁর মেয়াদ শেষের আগে পদত্যাগ করতে হয়েছিল। তাই তিনিও থাকতে পারেননি হবু প্রেসিডেন্টের শপথ গ্রহণে।

বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?
নামের মাঝে 'কুমার' নিয়েও সমস্যা? ভর্ৎসনা বিচারপতি বাগচীর
নামের মাঝে 'কুমার' নিয়েও সমস্যা? ভর্ৎসনা বিচারপতি বাগচীর
একটানা ৩৯ বার ভূমিকম্প, বাংলার শিয়রে কোন বিপর্যয় অপেক্ষা করছে?
একটানা ৩৯ বার ভূমিকম্প, বাংলার শিয়রে কোন বিপর্যয় অপেক্ষা করছে?
গড়িয়াহাটের অটোয় গুচ্ছ গুচ্ছ আগ্নেয়াস্ত্র, কোথায় যাচ্ছিল ইশতিয়াক?
গড়িয়াহাটের অটোয় গুচ্ছ গুচ্ছ আগ্নেয়াস্ত্র, কোথায় যাচ্ছিল ইশতিয়াক?
সব ঠিক ছিল, কেন হল না IPAC মামলার শুনানি?
সব ঠিক ছিল, কেন হল না IPAC মামলার শুনানি?
লাথি মারার অভিযোগ, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় নির্বাসিত TMC কাউন্সিলর
লাথি মারার অভিযোগ, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় নির্বাসিত TMC কাউন্সিলর
সিপিএম-এর মানিক সরকারের মুখে মমতার প্রশংসা
সিপিএম-এর মানিক সরকারের মুখে মমতার প্রশংসা