AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump on Hormuz: খুব শীঘ্রই ‘হরমুজ’ হবে আমেরিকার, ট্রাম্পের ঘোষণার পরই ইরান বলল, ‘টুইটে দখল করা যাবে না’

US-Iran: চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একযোগে যুদ্ধ শুরু করে আমেরিকা ও ইজরায়েল। এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে হরমুজ প্রণালীতে। ক্ষতিগ্রস্ত হয় তেল ও গ্যাস বাণিজ্য। যার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করে হু হু করে।

Trump on Hormuz: খুব শীঘ্রই 'হরমুজ' হবে আমেরিকার, ট্রাম্পের ঘোষণার পরই ইরান বলল, 'টুইটে দখল করা যাবে না'
Image Credit: PTI
| Updated on: Aug 15, 2026 | 12:32 PM
Share

নয়া দিল্লি: হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েন এখনও জারি। যে প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ গ্যাস ও তেলের বাণিজ্য চলে, তার অধিকার নিয়ে এবার বড় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতির মাঝেই তিনি বলেছেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করা হবে। পাল্টা জবাব দিতে ছাড়েনি ইরানও।

নিউ ইয়র্কে এক রাজনৈতিক সভায় দাঁড়িয়ে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এই যুদ্ধে আমেরিকা ইরানকে পরাজিত করবে। আর ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার অংশ হিসেবে ঘোষণা করব।”

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে একযোগে যুদ্ধ শুরু করে আমেরিকা ও ইজরায়েল। এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে হরমুজ প্রণালীতে। ক্ষতিগ্রস্ত হয় তেল ও গ্যাস বাণিজ্য। যার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করে হু হু করে।

ট্রাম্পের বক্তব্যের জবাব দিতে দেরি করেনি ইরান। ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম ঘরিবাবাদী জবাব দিতে গিয়ে বলেন, টুইট করে হরমুজ প্রণালী অধিকার করা যাবে না। তিনি বসেন, “হরমুজ প্রণালী টুইট করে দখল করা যাবে না, এয়ারক্রাফট কেরিয়ার দিয়ে দখল করা যাবে না, কোনও নির্দেশিকা বা নির্বাচনী বক্তৃতা দিয়েও দখল করা যাবে না। ইরান কোনও শক্তিকে ভয় পায় না।” তিনি আরও বলেন, “হরমুজ ইরানের ছিল, ইরানের আছে, ইরানেরই থাকবে।”

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে