AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Earthquake: এবার ভূমিকম্প, কেঁপে উঠল বিধ্বস্ত নেপাল

Earthquake: ভূমিকম্পের জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকদিন আগে ভয়াবহ হড়পা বানে দেশের বিস্তীর্ণ এলাকা এখনও বিপর্যস্ত। মৃত্যুর সংখ্যা এখনও বেড়ে চলেছে। বন্যায় রাস্তা, সেতু, বাড়িঘর বিপর্যস্ত। এখনও উদ্ধার ও ত্রাণকাজ চলছে।

Nepal Earthquake: এবার ভূমিকম্প, কেঁপে উঠল বিধ্বস্ত নেপাল
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 09, 2026 | 12:06 AM
Share

নেপাল: ভয়াবহ বিপর্যয়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই মঙ্গলবার রাতে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানা গিয়েছে, এদিন রাত ৯টা ৩৮ মিনিটে নেপালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ত্রিশূলি নদীর পশ্চিমে ১৭০ কিমি দূরে এই কম্পন-কেন্দ্র।

ভূমিকম্পের জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েকদিন আগে ভয়াবহ হড়পা বানে দেশের বিস্তীর্ণ এলাকা এখনও বিপর্যস্ত। মৃত্যুর সংখ্যা এখনও বেড়ে চলেছে। বন্যায় রাস্তা, সেতু, বাড়িঘর বিপর্যস্ত। এখনও উদ্ধার ও ত্রাণকাজ চলছে।

নেপালে ৫ মাত্রার ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগেই তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে। তিব্বতের ওই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। এর আগে গত বৃহস্পতিবারও তিব্বতে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। ফলে পরপর ভূমিকম্প ও ভয়াবহ বন্যার জেরে গোটা হিমালয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

মঙ্গলবার পর্যন্তে নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা ১৪০০ ছুঁয়েছে। এখনও নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ ৫ হাজারের বেশি মানুষ। চিনে মৃতের সংখ্যা ৪৩। এখনও মাথার উপর ছাদ নেই বহু মানুষের। স্বজনের খোঁজে হাসপাতালে হাসপাতালে হন্যে হয়ে ঘুরছে বহু পরিবার।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ