AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firing: স্কুল পড়ুয়াদের ভিড় গিজগিজ করছে, হঠাৎ করেই এলোপাথাড়ি গুলি চলল প্ল্যাটফর্মে

Shooting: ফের বন্দুকবাজের হামলা চলল। এবার একেবারে সাবওয়ে স্টেশনের ভিতর প্ল্যাটফর্মে এলোপাথাড়ি গুলি চালাল এক বন্দুকবাজ। ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে ও কয়েজন আহত হয়েছেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকজন থেকে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Firing: স্কুল পড়ুয়াদের ভিড় গিজগিজ করছে, হঠাৎ করেই এলোপাথাড়ি গুলি চলল প্ল্যাটফর্মে
প্রতীকী চিত্রImage Credit: TV9 Bangla
| Updated on: Feb 13, 2024 | 10:27 AM
Share

নিউ ইয়র্ক: ফের বন্দুকবাজের হামলা চলল মার্কিন মুলুকে। এবার ঘটনাস্থল নিউ ইয়র্ক। একেবারে নিউ ইয়র্ক শহরের সাবওয়ে স্টেশনের ভিতর প্ল্যাটফর্মে চলল গুলি। সোমবার সন্ধ্যায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আততায়ীর গুলিতে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। যখন এই হামলাটি হয়, তখন সবেমাত্র শহরের স্কুল, অফিসের ছুটি হয়েছে। ফলে সেই সময় সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীদের ভিড় ছিল। আচমকা বন্দুকবাজের হামলায় খুদে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ জানায়, আততায়ীর গুলিতে ৩০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। তাঁদের মধ্যে ১৪ বছরের কিশোর থেকে ৭১ বছর বয়সের ব্যক্তিও রয়েছেন। এছাড়া ২ মহিলা রয়েছেন। বর্তমানে সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই আততায়ীকে ধরা যায়নি। সে কেন এভাবে প্ল্যাটফর্মের উপর এলোপাথাড়ি গুলি চালাল, তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে সাবওয়ে স্টেশনের ভিতর দুষ্কৃতী কার্যকলাপের ঘটনা বেড়েছে। তবে সামগ্রিকভাবে নিউ ইয়র্ক শহরে অপরাধমূলক কাজকর্মের ঘটনা কমেছে। নিউ ইয়র্ক পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের তুলনায় গত বছর শহরে গোলাগুলির ঘটনা ৩৯ শতাংশ কমেছে। সাবওয়ে স্টেশনে খুনের ঘটনাও গত এক বছরে অর্ধেক হয়েছে।

Follow Us
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?