India-Pakistan : বোমা মেরে দিল্লি, মুম্বই উড়িয়ে দেব! ভারতকে ‘হুমকি’ পাকিস্তানের !
India-Pakistan : আব্দুল বাসিত বলেন, "যদি আমেরিকা পাকিস্তানের ওপর হামলা করে,তাহলে পাকিস্তানকেও ভারতের উপর হামলা চালাতে হবে। বিশেষ করে মুম্বই ও নয়া দিল্লিতে ভয়ঙ্কর হামলা চালানো হবে। যদি কেউ পাকিস্তানের দিকে খারাপ নজরে তাকায়, তাহলে পাকিস্তানের আর কোনও বিকল্প থাকবে না।পাকিস্তান যেখানেই চাইবে,ভারতকে আক্রমণ করবে।"

ইসলামাবাদ : তৃতীয় সপ্তাহ হয়ে গেল। পশ্চিম এশিয়ায় সংঘাতের ঝাঁঝ এতটুকু কমেনি। তার মধ্যেই ভারতে হামলা চালানোর হুমকি দিল পাকিস্তান। সম্প্রতি, পাকিস্তানের প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাসিতের একটি মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। তাঁর হুঁশিয়ারি, আমেরিকা যদি পাকিস্তানের উপর হামলা চালায়, তাহলে পাকিস্তানও পাল্টা ভারতের উপর হামলা করবে। যা নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তাহলে কি ভারত-পাকিস্তানের মধ্যে আরও একটা যুদ্ধের আভাস পাচ্ছে আন্তর্জাতিক মহল?
ঠিক কী বলেছেন আব্দুল বাসিত?
সম্প্রতি, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটি আলোচনায় যোগ দিয়েছিলেন আব্দুল বাসিত। তিনি বলেন, “যদি আমেরিকা পাকিস্তানের ওপর হামলা করে,তাহলে পাকিস্তানকেও ভারতের উপর হামলা চালাতে হবে। বিশেষ করে মুম্বই ও নয়া দিল্লিতে ভয়ঙ্কর হামলা চালানো হবে। যদি কেউ পাকিস্তানের দিকে খারাপ নজরে তাকায়, তাহলে পাকিস্তানের আর কোনও বিকল্প থাকবে না।পাকিস্তান যেখানেই চাইবে,ভারতকে আক্রমণ করবে। কোনওরকম দ্বিধা ছাড়াই।” তবে তাঁর দাবি, এমন কোনও পরিস্থিতি তৈরি হোক, তা ভারত বা পকিস্তান কেউই চাইবে না।
ভারতের সঙ্গে ‘সম্পর্ক’ আব্দুল বাসিতের
ভারতকে খুব কাছ থেকে চেনেন আব্দুল বাসিত। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতার কারণেই তাঁর এই মন্তব্যকে অনেকেই গুরুত্ব দিচ্ছেন।
আরও একটা কারণে আব্দুল বাসিতের মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক মহল। পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে সংঘাত চলছে। ইদের কারণে চারদিন যুদ্ধবিরতির ঘোষণা হলেও, সংঘাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুই দেশ। তবে, দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছে। কয়েকদিন আগেই আফগানিস্তানের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের হামলার জেরে মৃত্যু হয়েছে প্রায় ৪০০ জনের। ২০০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানের হামলার কড়া নিন্দা করেছে ভারত। ইসলামাবাদের হামলাকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছে নয়া দিল্লি। শুধু তাই নয়, আফগানিস্তানে প্রচুর চিকিৎসা সামগ্রীও পাঠিয়েছে ভারত। আর পাকিস্তান বারবার অভিযোগ করেছে, তালিবানদের মদত দিয়ে আসছে ভারত। এর আগে নয়া দিল্লির লালকেল্লা-সহ একাধিক এলাকা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল পাকিস্তান।
