
দুবাই: প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই। অতিরিক্ত বৃষ্টিতে ভাসছে দুবাইয়ের (Dubai) বিস্তীর্ণ এলাকা। রাস্তা-ঘাট জলমগ্ন। নীচু এলাকার বাড়িগুলিতেও জল ঢুকে গিয়েছে। কেবল দুবাই নয়, সংযুক্ত আরব আমিরশাহির বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে সড়কপথে যান চলাচল থেকে বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে বিশেষ সতর্কতা জারি করেছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE) প্রশাসন।
দুবাইয়ের অনেক জায়গায় আকস্মিক বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। দুবাই পুলিশ জনগণকে সৈকত এলাকা থেকে দূরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আবার ভারী বর্ষণে জলমগ্ন দুবাইয়ের রাস্তাঘাটের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তা নদীতে পরিণত হয়েছে এবং সেখানে নৌকা চালাচ্ছে এক ব্যক্তি।
Major flood on the streets due to heavy rains in the Dubai, UAE
Source: Saudi Weather gr #UAE #Dubai #floods #Rains pic.twitter.com/Qtc6spfX9H— Shadab Javed (@JShadab1) November 17, 2023
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে দুবাইয়ের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীদের ডিউটি টাইম শিথিল করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।